Header Premium (728×90)

জেলা/স্থানীয়

রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত” ৫ শতাধিক মানুষের মাঝে চক্ষু সেবা প্রধান

মোঃ ইসমাইল হোসেন,স্টাফ রিপোর্টার,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসানি বাছাই ক্যাম্পে ৫ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবাসহ চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ মে) দিনব্যাপী উপজেলার মোগরাকুল মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।
তারাব পৌর ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের আয়োজনে চক্ষু সেবা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল।
চক্ষু সেবা কার্যক্রমে হতদারিদ্র রোগীদের চোখের ছানি পরীক্ষা, চশমা বিতরণ, ওষুধ সরবরাহ, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরামর্শ প্রদান এবং অপারেশনের প্রয়োজনীয় ব্যবস্থাপনার পাশাপাশি হাসপাতালে যাতায়াতের ব্যবস্থাও করা হয়। ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউটের মেডিকেল টিমের সদস্য ডা. খালেদ ইরফান রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা।
তারাব পৌর ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সভাপতি খন্দকার আল-আমীন এর সভাপতিত্বে মহতি এ সেবা কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব লায়ন মো: মোজাম্মেল হক ভুইয়া, মশিউর রহমান ভূঁইয়া, মোস্তাফিজুর রহমান বাবুল, এডভোকেট ইসরাফিল হোসাইন প্রমুখ।
আয়োজকরা জানান, “বর্তমান বাজার পরিস্থিতিতে দরিদ্র মানুষের পক্ষে সাধারণ চিকিৎসা গ্রহণ করাও কষ্টসাধ্য হয়ে উঠেছে। এর মধ্যে চোখের সমস্যায় যারা ভুগছেন, তারা অনেক সময় আর্থিক সমস্যার কারণে চিকিৎসা করাতে পারেন না। এই বাস্তবতাকে সামনে রেখে আমরা বিনামূল্যে এই সেবা কার্যক্রম শুরু করেছি।”

তারা আরও জানান, এ কার্যক্রমের আওতায় ইতোমধ্যে কয়েকজনকে বিনামূল্যে চোখের অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। ইসলামিক পাঠাগারের উদ্যোগে আজ আমরা দ্বিতীয়বারের মতো সেবা কার্যক্রম পরিচালিত করছি। পর্যায়ক্রমে রূপগঞ্জের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর এলাকায় এ চক্ষু সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Md Omor Sunny

Recent Posts

রাঙামাটিতে সন্তানকে বাঁচিয়ে ডুবে গেলেন বাবা, ১৬ ঘণ্টা পর উদ্ধার

রাঙামাটির লংগদুতে আকস্মিক ঝড়ের কবলে নৌকাডুবির ঘটনায় নিজের আট বছর বয়সী সন্তানকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদের…

4 minutes ago

শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: চিফ প্রসিকিউটর

দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করেছে…

5 minutes ago

ঢাবির ফজলুল হক হলে প্রভোস্টের পদত্যাগের দাবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিকে ঘিরে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে…

8 minutes ago

গ্যাস সংকটে ২৬ দিন ধরে বন্ধ ময়মনসিংহের বিদ্যুৎকেন্দ্র

জ্বালানি সংকটের জেরে ময়মনসিংহের শম্ভুগঞ্জে অবস্থিত আরপিসিএলের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন টানা ২৬ দিন ধরে…

14 minutes ago

জনগণের স্বস্তির জন্য কাজ করছে বর্তমান সরকার: রুহুল কবির রিজভী

বর্তমান সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর…

17 minutes ago

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ বিভাগে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের চার বিভাগে ভারি…

22 minutes ago

This website uses cookies.