Header Premium (728×90)

জেলা/স্থানীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৬ জনের পদত্যাগ

স্টাফ রিপোর্টার রংপুর।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর ও জেলা কমিটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ–বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ তুলে ১৬ জন নেতা পদত্যাগ করেছেন। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সংবাদ সম্মেলন করে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতাদের মধ্যে রংপুর মহানগর কমিটির ১১ জন ও জেলা কমিটির ৬ জন রয়েছেন। তাঁরা হলেন রংপুর মহানগর কমিটির যুগ্ম সদস্যসচিব সিয়াম আহসান (আয়ান), সংগঠক আদনান সামির, মাহদী হাসান (অনিক), গোলাম আযম (রাতুল), এনায়েত রাব্বি, সদস্য আরাফাত সানি (আপন), আল-শামস সিয়াম, আল আমিন, সীমান্ত হোসেন, মোজাহিদ ও আল তানজীল আহসান।

জেলা কমিটির পদত্যকারী সদস্যরা হলেন মুবতাসিম ফুয়াদ (সাদিদ), জুনাইদ ইসলাম (সাদিদ), সৃজন সাহ, মাহতাব হোসেন (আবির) ও সাওম মাহমুদ (সিরাজ)। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ছাড়ার ঘোষণা দেন অর্ধশতাধিক কর্মী।

সংবাদ সম্মেলনে রংপুর মহানগর কমিটির পদত্যাগকারী যুগ্ম সদস্যসচিব সিয়াম আহসান আয়ান জানান, ‘সম্প্রতি রংপুর জেলা কমিটির আহ্বায়ক, সদস্যসচিবসহ কিছু নেতার বিরুদ্ধে ওঠা দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এবং এসবের সপক্ষে পাওয়া প্রমাণ আন্দোলনের মূল চেতনা ও আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। এই গুটিকয় নেতার অপকর্মের দায় আমরা যাঁরা নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছি, তাঁদের ওপরও বর্তাচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক ও অপমানজনক।

মাহতাব হোসেন আবিরের অভিযোগ, গত ফেব্রুয়ারি মাসে রংপুরের ঘাঘট নদের পাড়ে গ্রামীণ কুটির শিল্প মেলায় ব্যাপক জুয়ার অভিযোগ ওঠে। সেখান থেকে মহানগর ও জেলা কমিটি মিলে ১৪ লাখ টাকা চাঁদা নেয়। তখন তাঁরা মহানগর ও জেলার শীর্ষ নেতাদের কাছে কৈফিয়ত দাবি করলেও তাঁরা দেননি। এ ছাড়া মামলা–বাণিজ্য, ফেনীর বন্যার সময় ত্রাণের অবশিষ্ট ৮৭ হাজার টাকা আত্মসাৎ ও রংপুর সিটি করপোরেশনের ২৫ কর্মচারীর নিয়োগে কয়েক লাখ টাকা বাণিজ্য করেছেন তাঁরা।

পদত্যাকারী অন্য নেতারাও প্রায় একই অভিযোগ করেন। তাঁরা বলেন, যে মূল্যবোধ ও আদর্শকে ধারণ করে তাঁরা বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মে যুক্ত হয়েছিলেন, তা আজ গভীরভাবে প্রশ্নবিদ্ধ। তাঁদের স্পষ্ট অবস্থান, এসব অপকর্মের সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। তাঁরা এই অন্যায়ের দায় নিতে বাধ্য নন। এ কারণে পদত্যাগ করছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমদ জানান, ‘আমরা ষড়যন্ত্রের শিকার। পুরো প্লাটফর্মকে প্রশ্নবিদ্ধ করতে এসব অভিযোগ তোলা হচ্ছে। সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি স্পষ্ট করা হবে।

মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ জানান, ‘আমি কোনো অনৈতিক বা দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়াইনি। অবশ্যই কারও না কারও স্বার্থে আঘাত লেগেছে বলে এমনটি করা হচ্ছে।

এর আগে ১৫ মে জেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের বিরুদ্ধে একই অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য মাহমুদুর রহমান পদত্যাগ করেন।

উল্লেখ্য,গত ২৪ নভেম্বর রাতে ইমতিয়াজ আহমেদকে আহ্বায়ক ও রহমত আলীকে সদস্যসচিব করে ১১২ সদস্যের মহানগর কমিটি এবং ইমরান আহমেদকে আহ্বায়ক ও আশফাক আহমেদকে (জামিল) সদস্যসচিব করে ১৫৫ সদস্যের জেলা কমিটি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Md Omor Sunny

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

1 day ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

1 day ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

1 day ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

1 day ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

1 day ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

1 day ago

This website uses cookies.