শারদীয় দুর্গাপূজার উৎসবে শামিল হতে সোমবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের শারদীয় শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। এর আগে রোববার রাতে তিনি ঢাকার মহাখালী ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেছিলেন।
ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, 'এই দেশ আপনার, এই দেশ আমার। আমরা সকলে মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটিকে গড়ি।' ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে কেবল বাংলাদেশি হিসেবে বিবেচনা করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, ধর্ম ভিন্ন হলেও রাষ্ট্র সবার এবং এই রাষ্ট্রে প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি বলেন, 'ধর্মটা হতেই পারে আমার একটি ধর্ম, আপনার একটি ধর্ম। কিন্তু রাষ্ট্রটা আমাদের সকলের। বাংলাদেশ নামক যে রাষ্ট্র, এই রাষ্ট্রটি আমাদের সকলের।'
পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিয়ে তিনি বলেন, রাষ্ট্রের যেমন নাগরিকদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব রয়েছে, তেমনি নাগরিকদেরও একে অপরকে দেখে রাখার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার দায়িত্ব রয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সময় কেউ হিন্দু, মুসলমান, বৌদ্ধ বা খ্রিষ্টান ভেদাভেদ করেনি। দেশের উন্নয়ন ও পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের উন্নতি হলে সবাই সমানভাবে উপকৃত হবে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বক্তব্য রাখেন।
এদিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী এবার প্রথমবারের মতো ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। তিনি মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন। এই তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শন ও পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের অব্যাহতি ঘোষণার পর রাজধানীর ঘুণ্টিঘর এলাকায় ডিএনসি ও এসআরবি…
ভারতের মণিপুরে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। রাজ্যের ইম্ফলসহ বিভিন্ন এলাকায়…
ফ্রান্সে চলমান সহিংস বিক্ষোভ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় প্যারিস, লিওঁ ও নিসসহ বিভিন্ন শহরে আংশিক…
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ সামনে রেখে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম…
সাহিত্যে নোবেল বিজয়ী অ্যান কারসনের ‘ইরোস দ্য বিটারসুইট’ বইয়ের ‘মাই পেইজ মেইকস লাভ’ প্রবন্ধটির বাংলা…
নাটোরের বনপাড়ায় জাহেদা ক্লিনিকের সামনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন এবং…
This website uses cookies.