হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়া কারাগারে
মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি
হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলায় জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ সোমবার (১৯ মে) তাকে ঢাকার একটি বিচারিক আদালতে হাজির করা হলে, মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মো. বিল্লাল ভুঁইয়া তার রিমান্ড না চেয়ে কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
আদালতে ফারিয়ার পক্ষে জামিন আবেদন করা হলেও সেটি নামঞ্জুর হয়। জামিন শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে ২২ মে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিবিসি বাংলাকে জানান, “ভাটারা থানার একটি গুরুতর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটি হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া একটি মামলা।”
জানা গেছে, গত বছরের জুলাইয়ে ঘটে যাওয়া গণ-আন্দোলনের সময় ভাটারা থানায় এই মামলাটি দায়ের করা হয়। মামলায় নুসরাত ফারিয়া ছাড়াও আরও ১৬ জন শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে আসামি করা হয়েছে।
তালিকায় রয়েছেন অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, চিত্রনায়িকা নিপুণ আক্তার, অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, জায়েদ খান, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি এবং অভিনেতা সাইমন সাদিকসহ অনেকে।
রাঙামাটির লংগদুতে আকস্মিক ঝড়ের কবলে নৌকাডুবির ঘটনায় নিজের আট বছর বয়সী সন্তানকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদের…
দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করেছে…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিকে ঘিরে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে…
জ্বালানি সংকটের জেরে ময়মনসিংহের শম্ভুগঞ্জে অবস্থিত আরপিসিএলের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন টানা ২৬ দিন ধরে…
বর্তমান সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর…
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের চার বিভাগে ভারি…
This website uses cookies.