ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ৯টার দিকে এই উত্তেজনার সূত্রপাত হয়।
ঘটনার মূলে ছিল আবাসিক এক শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ। রোবটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইব্রাহিম ফেসবুকে অভিযোগ করেন যে, হলের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলায় তাকে প্রভোস্ট কার্যালয়ে আটকে রাখা হয়, তার মোবাইল ফোন কেড়ে নেয়া হয় এবং জোর করে লিখিত বক্তব্যে সই নেয়ার চেষ্টা করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীরা প্রভোস্টের শাস্তির দাবি জানিয়ে তার কার্যালয়ে তালা ঝুলিয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এই বিক্ষোভে ডাকসুর সমাজকল্যাণ সম্পাদক এ বি জুবায়ের, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদসহ বিভিন্ন হলের প্রতিনিধিরা অংশ নেন।
বিক্ষোভ চলাকালীন রাত ১২টার দিকে ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে ফজলুল হক মুসলিম হল সংসদের সাধারণ সম্পাদক ইমামুল হাসান আহত হয়েছেন। মুসাদ্দিক আলী অভিযোগ করেন যে, ছাত্রদলের নেতা-কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন এবং এতে হল সংসদের সহসভাপতি ও সাধারণ সম্পাদক আহত হয়েছেন। অন্যদিকে, বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর হাদী আল মায়েদ ফেসবুকে অভিযোগ করেছেন যে, শিবির বিভিন্ন হল থেকে বহিরাগত নেতা-কর্মী এনে ‘মব’ তৈরির মাধ্যমে এই আন্দোলনকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে।
নিউজিল্যান্ড ইমিগ্রেশন কর্তৃপক্ষ ২০২৬ সালের জন্য পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার নতুন যোগ্যতা ও তালিকা প্রকাশ করেছে।…
যুক্তরাজ্যের জনপ্রিয় ফুল ফান্ডেড চিভনিং স্কলারশিপের জন্য ২০২৭-২৮ শিক্ষাবর্ষে আবেদন চলছে। আগ্রহী পেশাজীবীরা ৬ অক্টোবর…
খুলনার রূপসায় আকতার ঢালী নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেড় মাস আগে…
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক গতিশীলতা ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক পর্যায়ের ১০ কর্মকর্তার…
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ শেষ পর্যায়ে। সাগরের বুকে ১ হাজার ৭০০ ফুট…
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় ইয়েমেনের হুতি সশস্ত্র…
This website uses cookies.