কাউনিয়ায় বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত হয় নিহতদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১ জন, শিশু ১ জন
স্টাফ রিপোর্টার রংপুর।
আজ (১৩ এপ্রিল) মঙ্গলবার
সকাল সাড়ে ৯টার দিকে কাউনিয়ার মিরবাগ ডিগ্রি কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী মেয়ে আফসানাকে নিয়ে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেলে বের হন আশরাফুল ইসলাম ও তার স্ত্রী রোজিনা বেগম। তাদের সঙ্গে ছিল ভাতিজা রহমত আলী। তাদের মোটরসাইকেল মহাসড়কে ওঠা মাত্রই রংপুরগামী যাত্রীবোঝাই বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতেই ঘটনাস্থলেই মারা যান রোজিনা বেগম, এইচএসসি পরীক্ষার্থী আফসানা ও ২ বছরের শিশু রহমত আলী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আশরাফুল ইসলাম। তাকে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, মহেশা গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের স্ত্রী রুবিনা বেগম (৩২), তাদের ছেলে রহমত আলী (২) ও ভাতিজা এসএসসি পরীক্ষার্থী ভাতিজি আফছানা বেগম স্নেহা (১৬)।
আশরাফুল ইসলামের মীরবাগ বাজারে আসিক সুতা ঘর ও লন্ড্রি নামের একটি দোকান আছে। পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ জানান, নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল চালক আশরাফুলকে গুরুতর আহত অবস্থায় আহত অবস্থায় কাউনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিকে আটক করা যায়নি, তবে আটকের চেষ্টা করা হচ্ছে।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.