Header Premium (728×90)

জেলা/স্থানীয়

ইসলামী ছাত্রশিবিরের স্বপ্ন হলো বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ – শিবির সেক্রেটারী সাদ্দাম

বুরো চিপ রংপুর বিভাগ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২৪ জুলাইয়ের গণ আন্দোলনের পরবর্তী সময় এই বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তোলার জন্য মানুষের সামনে একটি স্বপ্ন তুলে ধরেছে। এই স্বপ্ন হলো বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই সমাজ ব্যবস্থায় মানুষ সাম্যতা নিয়ে বসবাস করবে। খুন-খারাবি থাকবে না। মানুষের মধ্যে সাম্য প্রতিষ্টা হবে। ন্যায় ও সুবিচার প্রতিষ্টা হবে। ছাত্ররা নৈতিকতার আলোকে সমাজ ব্যবস্থাকে গড়ে তুলবে। ছাত্রদের হাতে আগামী প্রজন্ম নিরাপদ থাকবে। তারা নিজেরা নিজেদেরকে নিরাপদ রাখবে। এই সমাজ ব্যবস্থা স্বপ্ন নিয়ে আমরা সৎ ও দেশপ্রেমিক নাগরিক তৈরীর জন্য ছাত্রদের মাঝে কাজ করে যাচ্ছি।
সোমবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার উদ্দ্যোগে জলঢাকা আল ফালাহ্ হলরুমে ইসলামী ছাত্রশিবিরের উপশাখা প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন ইসলামী ছাত্রশিবিরকে দীর্ঘ ১৫ বছর কাজ করতে দেয়া হয়নি। সমাজের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সাংবিধানিক অধিকার চাইতে গিয়ে শিবিরের নেতাকর্মীদের জেলে যেতে হয়েছে। তিনি বলেন ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আমাদের জীবনের রক্তগুলোকে দিতে হবে। সময় দিতে হবে,ত্যাগ করতে হবেইসলামী ছাত্রশিবির যুবকদের সেইভাবেই গড়ে তোলার জন্য চেষ্টা করে আসছে।
তিনি আরো বলেন বাংলাদেশের জন্য ইসলামী ছাত্রশিবির এখন এক অনিবার্য বাস্তবতা। এই সমাজের মানুষকে তৈরী করার জন্য ভবিষ্যত মুসলিম উম্মার কান্ডারী হিসেবে যারা নেতৃত্ব দিতে পারবে এমন দক্ষ ব্যক্তিত্ব তৈরী করার জন্য ইসলাম ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। আল্লাহ প্রদত্ত ও রসুল (সা:) এর প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুন:বিন্যাস সাধন করে এক আল্লার সš‘ষ্টি অর্জন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।

ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগরের সভাপতিত্বে ও সেক্রেটারী রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারী আন্তাজুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নীলফামারী-৩ আসনের জায়ামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, জামায়াতে ইসলামীর জলঢাকা উপজেলা আমীর মোখলেছুর রহমান,জলঢাকা উপজেলা নায়েবে আমীর মোঃ কামারুজ্জামান,
উপজেলা সেক্রেটারী মোয়াম্মার আল হাসান ও ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম।

Md Omor Sunny

Recent Posts

হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মার্কেটিং সমিতির নির্বাচন সভাপতি নুরুল আফছার-সাধারন সম্পাদক কামরুল হাসান সোহেল

ফখরুল আলম সাজু ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মার্কেটিং পেশাজীবি সমবায় সমিতির নির্বাচনে…

18 hours ago

এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর লক্ষ্যে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর। সেবার ব্রতে চাকরি-এই শ্লোগানে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর…

24 hours ago

ব্রাহ্মণপাড়ায় গোয়াল ঘর থেকে গাঁজা উদ্বার গ্রেফতার-২

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা শশীদল ইউনিয়নের মানরা পশ্চিমপাড়া-গাঙ্গপাড় এলাকায় পুলিশের বিশেষ অভিযান…

1 day ago

আমজাদ হাটে ডাকাতের হাতে গৃহবধূ হত্যা এলাকায় চাঞ্চল্য

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়ন দক্ষিণ তালবাড়িয়া এলাকায় ১ গৃহবধূকে হত্যা…

1 day ago

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে বেগমগঞ্জে মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৫নং ছয়ানী…

2 days ago

আরপিএমপি তাজহাট থানার অভিযানে চোরাই মালামাল সহ চোর গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ এর নির্দেশনায় অপরাধ দমন ও…

2 days ago

This website uses cookies.