বুরো চিপ রংপুর বিভাগ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২৪ জুলাইয়ের গণ আন্দোলনের পরবর্তী সময় এই বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তোলার জন্য মানুষের সামনে একটি স্বপ্ন তুলে ধরেছে। এই স্বপ্ন হলো বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই সমাজ ব্যবস্থায় মানুষ সাম্যতা নিয়ে বসবাস করবে। খুন-খারাবি থাকবে না। মানুষের মধ্যে সাম্য প্রতিষ্টা হবে। ন্যায় ও সুবিচার প্রতিষ্টা হবে। ছাত্ররা নৈতিকতার আলোকে সমাজ ব্যবস্থাকে গড়ে তুলবে। ছাত্রদের হাতে আগামী প্রজন্ম নিরাপদ থাকবে। তারা নিজেরা নিজেদেরকে নিরাপদ রাখবে। এই সমাজ ব্যবস্থা স্বপ্ন নিয়ে আমরা সৎ ও দেশপ্রেমিক নাগরিক তৈরীর জন্য ছাত্রদের মাঝে কাজ করে যাচ্ছি।
সোমবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার উদ্দ্যোগে জলঢাকা আল ফালাহ্ হলরুমে ইসলামী ছাত্রশিবিরের উপশাখা প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন ইসলামী ছাত্রশিবিরকে দীর্ঘ ১৫ বছর কাজ করতে দেয়া হয়নি। সমাজের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সাংবিধানিক অধিকার চাইতে গিয়ে শিবিরের নেতাকর্মীদের জেলে যেতে হয়েছে। তিনি বলেন ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আমাদের জীবনের রক্তগুলোকে দিতে হবে। সময় দিতে হবে,ত্যাগ করতে হবে। ইসলামী ছাত্রশিবির যুবকদের সেইভাবেই গড়ে তোলার জন্য চেষ্টা করে আসছে।
তিনি আরো বলেন বাংলাদেশের জন্য ইসলামী ছাত্রশিবির এখন এক অনিবার্য বাস্তবতা। এই সমাজের মানুষকে তৈরী করার জন্য ভবিষ্যত মুসলিম উম্মার কান্ডারী হিসেবে যারা নেতৃত্ব দিতে পারবে এমন দক্ষ ব্যক্তিত্ব তৈরী করার জন্য ইসলাম ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। আল্লাহ প্রদত্ত ও রসুল (সা:) এর প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুন:বিন্যাস সাধন করে এক আল্লার সš‘ষ্টি অর্জন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।
ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগরের সভাপতিত্বে ও সেক্রেটারী রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারী আন্তাজুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নীলফামারী-৩ আসনের জায়ামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, জামায়াতে ইসলামীর জলঢাকা উপজেলা আমীর মোখলেছুর রহমান,জলঢাকা উপজেলা নায়েবে আমীর মোঃ কামারুজ্জামান,
উপজেলা সেক্রেটারী মোয়াম্মার আল হাসান ও ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২