নরসিংদীর মনোহরদীতে দা আল-হেরা ফাউন্ডেশন ২০২৫ ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত
মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
শনিবার(১০ ই মে বিকালে)মনোহরদীতে দা আল-হেরা ফাউন্ডেশন এর আয়োজনে
ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের মাঠে ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দা আল-হেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান লিমন।
এ সময় প্রধান অতিথি,র বক্তব্যে তিনি বলেন,“দা আল-হেরা ফাউন্ডেশন প্রতিবছরই বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় আজকের ফাইনাল ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো যুব সমাজকে মাদক, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ সমাজ গঠনে উৎসাহিত করা। ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে পরিচালিত করাই আমাদের উদ্দেশ্য।”
দা আল-হেরা ফাউন্ডেশনের সভাপতি মো. বাশির মোল্লা সভাপতিত্বে দা আল-হেরা ফাউন্ডেশনের ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহাদাত ভূঁইয়া পৃষ্টপোষকতায় খেলার উদ্বোধন ঘোষণা করেন মো.মাসুম।
ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় সিনিয়র বনাম জুনিয়র দলের মধ্যে। উত্তেজনাপূর্ণ ম্যাচে জুনিয়র দল ৩-০গোলের ব্যবধানে সিনিয়র দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার, মেডেল ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
এছাড়াও অন্যান্যের মধ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দা আল-হেরা ফাউন্ডেশন এর পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন
ইসলাম এতিমদের প্রতি সদয় আচরণ, তাদের সম্পদ সুরক্ষা এবং মানসিক বিকাশে বিশেষ গুরুত্বারোপ করেছে। এতিমদের…
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে…
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৭ রানে হারিয়েছে পাকিস্তান। দলের জয়ে সালমান আলী আগা…
দেবী দুর্গার সাজে সেজে ভক্তদের নজর কেড়েছেন চিত্রনায়িকা পরীমণি। তার নতুন এই লুকের ভিডিও সামাজিক…
২০২৭ সালের ২৯ অক্টোবর মুক্তি পাবে প্রভাসের নতুন সিনেমা 'স্পিরিট'। একই সময়ে নিতেশ তিওয়ারির 'রামায়ণ…
প্রাচীনকালের ঘরোয়া সেবা থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক ও ভ্রাম্যমাণ হাসপাতাল ব্যবস্থার সুসংগঠিত বিকাশ ঘটেছিল মধ্যযুগীয়…
This website uses cookies.