Header Premium (728×90)

জেলা/স্থানীয়

ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগ কর্তৃক গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:

যানজট নিরসনে, সড়কে শৃঙ্খলা ও পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে রাজধানীর গুলিস্তান এলাকায় অবৈধ হকার এবং যানবাহনের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক-মতিঝিল বিভাগ।

২২ এপ্রিল মঙ্গলবার সকাল ০৯:০০ ঘটিকা হতে ১১:৩০ ঘটিকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়, উক্ত বিশেষ অভিযানে ট্রাফিক মতিঝিল বিভাগ ও ক্রাইম মতিঝিল বিভাগ সার্বিক সহযোগিতা প্রদান করে।

ট্রাফিক-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, উক্ত অভিযানে রুট পারমিট সংক্রান্ত বিষয়ে মোট ১২টি প্রসিকিউশন করার পাশাপাশি একটি বাস ডাম্পিং করা হয়।

এ সময় সাজা প্রদানের উদ্দেশে এক জন হকারকে আটক করা হয় এবং মূল রাস্তার উপর ভাসমান অবৈধ দোকানের মালামাল জব্দ করা হয়।

উক্ত অভিযানে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম.এম মহিদুর রহমান, ট্রাফিক-মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ খালিদ বোরহান, ট্রাফিক-মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ ওমর ফারুকসহ মতিঝিল ট্রাফিক ও ক্রাইম বিভাগের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Md Omor Sunny

Recent Posts

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে ছয় দিনের শারদীয় দুর্গাপূজা

ছয় দিনের আনন্দ-আরাধনা শেষে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটছে শারদীয় দুর্গোৎসবের।…

15 minutes ago

রায়পুরায় নিখোঁজ হলেই মিলছে লাশ, জনমনে বাড়ছে আতঙ্ক

নরসিংদীর রায়পুরায় একের পর এক নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক ও উৎকণ্ঠা বাড়ছে।…

19 minutes ago

কম্বোডিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক দুটি চুক্তি স্বাক্ষর

কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি এবং কূটনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে নমপেনে দুটি চুক্তি স্বাক্ষর…

55 minutes ago

অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা, বিচ্ছিন্ন এক পা

অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সংসদ সদস্য হেলেন হেইনসকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের ওয়াঙ্গারাট্টা…

1 hour ago

মহেশপুর সীমান্তে দালালসহ ৪ নারী আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক দালালসহ চার বাংলাদেশি নারীকে আটক করেছে…

1 hour ago

পিএসজির কাছে হেরে বার্সেলোনার টানা জয়ের ধারায় ছেদ

প্যারিসের পার্ক দে প্রিন্সেসে পিএসজির কাছে ৪-২ গোলে হেরেছে বার্সেলোনা। এই হারের মাধ্যমে হান্সি ফ্লিকের…

2 hours ago

This website uses cookies.