ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত ছয় দিনব্যাপী পূজা-পার্বণ ও উৎসবের আমেজ শেষে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতায় আজ সমাপ্তি ঘটছে শারদীয় দুর্গোৎসবের। মঙ্গলবার মহাপূজার নবমী তিথি অতিক্রম করার পর আজ দেবীকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন ভক্তরা। আনন্দ-আরাধনার মাঝে বিদায়লগ্নের সুর বেজে উঠেছে দেশজুড়ে। গত ১৬ই অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব শুরু হয়েছিল।
নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বিজয়া দশমীতে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ। বিসর্জন উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হবে। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি সদরঘাটে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
এর আগে মহানবমীর দিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। পুণ্যার্থীরা পুষ্পাঞ্জলি নিবেদনের পাশাপাশি দেবীর চরণে ভোগের নৈবেদ্য অর্পণ করেন। হিন্দু শাস্ত্রীয় বিশ্বাস অনুসারে, রামচন্দ্র রাবণবধের উদ্দেশ্যে দেবী দুর্গার আরাধনা করেছিলেন এবং মহানবমীর সঙ্গে এই ইতিহাস জড়িয়ে রয়েছে। নবমী পূজায় ১০৮টি বেলপাতা, আমকাঠ ও ঘি দিয়ে হোমযজ্ঞ করা হয়, যেখানে নীল অপরাজিতা ফুল ছিল বিশেষ অনুষঙ্গ। মণ্ডপগুলোতে ঢাক, ঢোল, কাঁসর, ঘণ্টা ও শঙ্খধ্বনি এবং মন্ত্রোচ্চারণে শুভশক্তির প্রতিষ্ঠা ও অশুভের বিনাশ কামনা করা হয়।
বিজয়া দশমী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। পাশাপাশি জাতীয় দৈনিকগুলোতেও বিশেষ নিবন্ধ প্রকাশিত হয়েছে।
চলতি বছর দুর্গাপূজার ছুটি বাড়ানোয় উৎসবে বাড়তি আনন্দ যোগ হয়েছে। হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নির্বাহী আদেশে ছুটি তিন দিন পর্যন্ত বাড়ায় সরকার। ফলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ২০ থেকে ২৪শে অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করছেন সবাই।
কৈলাসে স্বামীগৃহে উমা ফিরে যাবেন—এই বিশ্বাসে মণ্ডপে মণ্ডপে এখন বিদায়ের আমেজ। ধর্মীয় উৎসবের গণ্ডি পেরিয়ে এবারের শারদীয় দুর্গোৎসবও বাংলাদেশের বহুমাত্রিক সমাজ, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র তুলে ধরেছে। পরম প্রার্থনায় ভক্তরা এখন দেবী দুর্গার আগামী বছরের পুনরাগমনের অপেক্ষায় প্রহর গুনছেন।
শ্বাসকষ্টজনিত সমস্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম মারা…
সৌদি আরবের স্বাস্থ্য খাতে ৪ হাজার ২৯১টি নতুন পদের ঘোষণা দেওয়া হয়েছে। এ নিয়ে চলতি…
নরসিংদীর রায়পুরায় একের পর এক নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক ও উৎকণ্ঠা বাড়ছে।…
কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি এবং কূটনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে নমপেনে দুটি চুক্তি স্বাক্ষর…
অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সংসদ সদস্য হেলেন হেইনসকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের ওয়াঙ্গারাট্টা…
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক দালালসহ চার বাংলাদেশি নারীকে আটক করেছে…
This website uses cookies.