নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বিএনপির লড়াই চলবে: বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা
স্টাফ রিপোর্টার রংপুর।
আজ (২৩ এপ্রিল)
বুধবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বিএনপির ৩১ দফা বিষয়ক কর্মশালায় বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপি ১৭ বছর ধরে অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠভাবে নির্বাচনের জন্য লড়াই করে আসছে। এখনও সেই লড়াই চলছে। কেননা বর্তমানে কোনো নির্বাচিত সরকার নেই। আছে অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের এ লড়াই চলবে।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বিএনপি কখনও কারচুপির নির্বাচন করে নাই, সমর্থন করে নাই। ভবিষতেও কারচুপির নির্বাচন সমর্থন করবে না। বরং মানুষের সমর্থ নিয়ে সরকার গঠন করে দেশ পরিচালনা করবে। কেননা দেশে নূন্যতম সুষ্ঠু ভোট হলে বিএনপি ২/৩ মেজোরিটি নিয়ে সরকার গঠন করবে। দেশ পরিচালনা করবে।
তিনি আরও বলেন, এই দেশে বিরোধীমতকে সবসময় দমন নিপীড়ন করেছে আওয়ামী লীগ। কথা বলতে দেয়নি। নিজের গ্রামে, বাড়িতে থাকতে দেয়নি। হামলা মামলা দিয়ে জীবনকে অতিষ্ঠ করে তুলছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এমন অবস্থা করেছিল, যার কারণে তারেক জিয়া দেশে আসতে পারে নাই। শুধু তাই নয়, ৭৬ বছর বয়সে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছিল। ১৭ বছরের আন্দোলন সংগ্রামের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। বাংলাদেশ নামের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপোষহীন নেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নাম ওতোপ্রোতোভাবে জড়িত। এজন্য জিয়া পরিবার দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাই জিয়া পরিবার ভালো থাকলে দেশ ও দেশের মানুষ ভালো থাকে।
শ্বাসকষ্টজনিত সমস্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম মারা…
সৌদি আরবের স্বাস্থ্য খাতে ৪ হাজার ২৯১টি নতুন পদের ঘোষণা দেওয়া হয়েছে। এ নিয়ে চলতি…
ছয় দিনের আনন্দ-আরাধনা শেষে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটছে শারদীয় দুর্গোৎসবের।…
নরসিংদীর রায়পুরায় একের পর এক নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক ও উৎকণ্ঠা বাড়ছে।…
কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি এবং কূটনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে নমপেনে দুটি চুক্তি স্বাক্ষর…
অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সংসদ সদস্য হেলেন হেইনসকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের ওয়াঙ্গারাট্টা…
This website uses cookies.