সারা দেশে কৃষকদের অধিকার আদায়ের লক্ষ্যে ১০ দফা দাবিতে রংপুরে লংমার্চ করেছে কৃষক ঐক্য পরিষদ :
স্টাফ রিপোর্টার রংপুর।
আজ (২০ এপ্রিল ) রবিবার দুপুরে সারা দেশে কৃষকদের অধিকার আদায়ের লক্ষ্যে ১০ দফা দাবিতে রংপুরে লংমার্চ করেছে কৃষক ঐক্য পরিষদ। বগুড়া থেকে পঞ্চগড়গামী সাত দিনব্যাপী লংমার্চটি আজ রোববার দুপুরে রংপুরে আসে। পরে রংপুর প্রেসক্লাবের সামনে তাঁরা সমাবেশ করে ১০ দফা দাবি জানান।
সংগঠনের রংপুর জেলা শাখার আহ্বায়ক মহিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন কৃষক ঐক্য পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ, মহাসচিব সুলতান আহমেদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সহ অনেকেই।
বক্তারা বলেন, কৃষি খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড হলেও কৃষকেরা আজ নানা দুর্ভোগের শিকার। কিন্তু কোনো সরকারই কৃষি খাতকে গুরুত্ব দিচ্ছে না। সমাবেশ থেকে ১০ দফা দাবি জানানো হয়।
বক্তারা বলেন, কৃষি খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড হলেও কৃষকেরা আজ নানা দুর্ভোগের শিকার। কিন্তু কোনো সরকারই কৃষি খাতকে গুরুত্ব দিচ্ছে না। সমাবেশ থেকে ১০ দফা দাবি জানানো হয়।
দাবিগুলো হলো, আলু, পেঁয়াজ কমিশন গঠন ও উপজেলাভিত্তিক কাঁচামাল সংরক্ষণাগার ও রপ্তানি কেন্দ্র স্থাপন করা; ঢাকাসহ সারা দেশে কৃষকের বাজার স্থাপন করা; কৃষি প্রণোদনা ও কৃষিঋণ বিতরণ সহজ করা; সিন্ডিকেটমুক্ত করে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা; কৃষিপণ্য পরিবহনে চাঁদাবাজি ও টোল প্রথা বাতিল করে রেলবগি বরাদ্দ করা; খাস ও পতিত জমি বরাদ্দসহ কৃষকদের জন্য বিশেষ ভাতা চালু করা; সরকারিভাবে কৃষিবিমা চালু করা ও ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া; সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৫০ ভাগ ছাড়ে চিকিৎসাসেবা নিশ্চিত করা; জাতীয় সংসদ, অন্যান্য জাতীয় কমিটি, জেলা ও উপজেলা পর্যায়ে মাসিক সভায় আনুপাতিক হারে কৃষক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা; কৃষি প্রযুক্তি ও অ্যাপস আধুনিকায়ন ও বাস্তবমুখী করা।
কৃষক ঐক্য পরিষদের নেতারা জানান, লংমার্চটি ১৭ এপ্রিল বগুড়া থেকে শুরু হয়েছে। আজ রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও পথসভা শেষে লংমার্চটি লালমনিরহাটে যাবে। ২৩ এপ্রিল পঞ্চগড়ে গিয়ে লংমার্চ শেষ হবে।
রাজধানীর অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনের সিঁড়ির পাশ থেকে উদ্ধার করার পর সাবেক অতিরিক্ত সচিব মো.…
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী…
সৌদি আরবের নাজরান এলাকায় ইয়েমেন সীমান্তের কাছে সৌদি ন্যাশনাল গার্ডের একটি গোয়েন্দা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।…
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহারে মারাত্মক জৈব অস্ত্র তৈরির ঝুঁকি ও ভয়াবহতা আশঙ্কাজনকভাবে বেড়ে যেতে পারে…
বাঙালির আভিজাত্যের অবিচ্ছেদ্য অংশ কাঁসার তৈজসপত্র। আধুনিকতার যুগেও এর আবেদন অম্লান। খাঁটি কাঁসা চেনার উপায়,…
কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তবে হতাহতের সুনির্দিষ্ট…
This website uses cookies.