মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতে একজন ব্যবসায়ীকে জরিমানা
মো.এমরুল ইসলাম, নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতে একজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রবিবার(৯ মার্চ)উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের মৌলভীবাজারে সহকারী উপজেলা কমিশনার(ভূমি) মো.সজিব মিয়া,র নেতৃত্বে ফলের দোকান,মুদি দোকান,কাঁচা বাজার,মাছ বাজার ও ইফতারীর দোকানগুলোতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর মো.শাহনেওয়াজ।
এ সময় অপরিষ্কার পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি করায় একজন দোকানদারকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং বাজার পরিচালনা কমিটি ও সকল দোকানদারদেরকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার জন্যে সতর্ক করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা প্রশাসন।
বাজার মনিটরিংয়ে জানা যায়,উক্ত বাজারের ব্যবসায়ীরা আলু ২০-২৫ টাকা কেজি,বেগুন কেজি ৩০-৪০ টাকা,কাঁচা মরিচ কেজি ৩০-৩৫ টাকা, শিম- ৩০-৩৫ টাকা কেজি, লেবু হালি- ৪৫ টাকা, গরুর দুধ-১২০ টাকা লিটার, খোলা ভোজ্য সয়াবিন তেল- ১৯০ টাকা কেজি, বোতলজাত সয়াবিন তেল- ১৮০ টাকা লিটার দরে বিক্রি করছে।
বাজার মনিটরিং অভিযান ও ভ্রাম্যমাণ আদালত সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক এম.এইচ পারভেজ,মনোহরদী থানার পুলিশ ফোর্স,বাজার কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক-সহ অন্যান্য সদস্যবৃন্দ।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প ও উদ্ভাবনী…
সদ্য সাবেক প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে…
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামী ২৭, ২৮ ও ২৯ জুলাই কুমিল্লার বিভিন্ন এলাকায়…
ও-লেভেল পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ‘হাইয়েস্ট অ্যাচিভার অ্যাওয়ার্ড’ পেয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী…
৩৯ মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করে সপরিবারে বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন। কঠোর নিরাপত্তার মধ্যে…
বিদেশগামী প্রবাসীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ১০০ শয্যার নতুন…
This website uses cookies.