আগামী ১ সপ্তাহের মধ্যে সকল ধর্ষকের সর্বোচ্ছ শাস্তি দাবি
ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
আগামী ১ সপ্তাহের মধ্যে সকল ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করছে বাংলাদেশ জন জোট।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আল্টিমেটাম দিয়ে আগামী ১ সপ্তাহের মধ্যে সকল ধর্ষকদের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জন জোট ।
বাংলাদেশ জন জোটের দপ্তর সম্পাদক জাহিদ আরিয়ানের, সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জন জোটের চেয়ারম্যান মুজাম্মেল মিয়াজী।
বক্তব্য প্রদান করে মুজাম্মেল মিয়াজী বলেন ৮ বছরের ছোট অবুঝ শিশু আছিয়াকে নরপশুরা কিভাবে ধর্ষণ করেছে তাহা ভাবলে বুক ফেটে যায়, ওরা মানুষ রুপে জানোয়ার।
আছিয়ার ধর্ষিতার ধর্ষক সহ সকল ধর্ষককে আগামী ১ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে দাবি জানান, না হলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিতে বাঁধ্য হব ।
বাংলাদেশ জন জোটের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মতিউর রহমান বলেন ধর্ষকদের বিচারের নামে কোন প্রকার তালবাহানা ও কালক্ষেপন আমরা মানিনা। ৬ মাস আর ১৮০ দিন বুঝিনা, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হতে হবে ১ সপ্তাহের মধ্যেই ।
উপস্থিত ছিলেন বাংলাদেশ জন জোটের শুভাকাঙ্ক্ষী শরিফুল ইসলাম, আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জন জোটের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ ।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার নামে ফি আদায়…
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুলজোড় ও করতোয়া নদীকে দখল ও দূষণমুক্ত করার আহ্বানে দুই দিনব্যাপী সাংস্কৃতিক…
চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন নউল। দুর্যোগের আশঙ্কায় গুয়াংডং প্রদেশ থেকে সাত লাখ ১৫…
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি…
ভালোবাসা, অপেক্ষা আর বিরহের অনুভূতি নিয়ে কোক স্টুডিও বাংলায় মুক্তি পেয়েছে নতুন গান ‘পাতার বাঁশরি’।…
ভারতে বিগত ১১ বছরে প্রায় ১ লাখ ২৪ হাজার শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। পরীক্ষার চাপ ও…
This website uses cookies.