সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব ধরনের সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাস—সব মিলিয়ে তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিধি-বিধান মেনেই দায়িত্ব পালন করেছেন এবং আমরা তার সহযোগিতা পেয়েছি। তিনি আরও উল্লেখ করেন, সেই সময়টায় তিনি সংবিধান অনুযায়ী প্রিভিলেজড ছিলেন, ফলে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ বা এ সংক্রান্ত কোনো মামলা করার সুযোগ নেই। এর বাইরে কেউ কোনো বক্তব্য দিলে সেটি তাদের ব্যক্তিগত স্বাধীনতা, তবে সরকার এ ধরনের বিষয় আমলে নেওয়ার মতো কিছু দেখছে না।
এনসিপিসহ বিভিন্ন দলের উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দল বা ব্যক্তির বক্তব্য দেওয়ার অধিকার আছে এবং গণঅভ্যুত্থানের পর মানুষ মত প্রকাশের স্বাধীনতা ভোগ করছে। তবে তাদের বক্তব্যগুলো আমলে নেওয়ার মতো নয়।
সাবেক রাষ্ট্রপতির নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে সালাহউদ্দিন আহমদ জানান, আইন অনুযায়ী তিনি সব সুবিধা পাবেন। তার নিরাপত্তার জন্য এসএসএফ ও পিজিআরসহ ছয় মাসের একটি বিধান রয়েছে। এছাড়া পুলিশ এবং অন্যান্য সংস্থা থেকেও তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদানের বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।
সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বৈরাচারের শেষদিকে ও অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ৬ মাস সময়ে সাংবিধানিকভাবে তিনি দায়িত্ব পালন করেছেন। বিধি-বিধান অনুযায়ী তিনি এই দায়িত্ব পালন করেছেন। আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। সেই সময়টায় সংবিধান অনুসারে
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.