বিদেশগামী প্রবাসীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা নিশ্চিত করতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ১০০ শয্যার একটি পৃথক আবাসন ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী রবিবার (২৬ জুলাই) আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনের সময় এই তথ্য জানান।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং ধর্মমন্ত্রীর প্রস্তাবের ভিত্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই উদ্যোগ বাস্তবায়ন করছে। বর্তমানে এই মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘ওয়েজ আর্নার্স সেন্টার’-এ ৪৯ জনের থাকার সীমিত ব্যবস্থা রয়েছে। তবে আকস্মিক ফ্লাইট বাতিল, বিলম্ব কিংবা যেকোনো সংকটকালীন পরিস্থিতিতে প্রবাসীদের ভোগান্তি কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে অবস্থিত হজ ক্যাম্পে এই নতুন ১০০ শয্যার ব্যবস্থা করা হচ্ছে।
প্রকল্পের বিস্তারিত তুলে ধরে মন্ত্রী বলেন, নতুন এই আবাসনে পুরুষ ও নারীদের জন্য সমানভাবে ৫০টি করে মোট ১০০টি শয্যা থাকবে। পুরো প্রকল্পের অর্থায়ন করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
আরিফুল হক চৌধুরী বর্তমান সরকারের প্রবাসীবান্ধব নীতির কথা উল্লেখ করে বলেন, যুদ্ধ, বৈরী আবহাওয়া বা অন্যান্য কারণে অনেক সময় আন্তর্জাতিক ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়। এমন পরিস্থিতিতে বিমানবন্দরে প্রবাসীদের আবাসন সংকট দেখা দেয়। হজ ক্যাম্পে এই আবাসন ব্যবস্থা চালু হলে তাদের দুর্ভোগ অনেকটাই কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেটের ফেঞ্চুগঞ্জের এক শিক্ষিকার রিল ভিডিও নিয়ে চলা বিতর্কে মুখ খুলেছেন গায়ক মেজবাহ রহমান। তিনি…
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। তিনটি শর্ত মেনে…
দেশের চলমান গ্যাস সংকটের জন্য দুঃখ প্রকাশ করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন,…
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের মাঝে ফলজ, বনজ…
বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে উপকূলীয় এলাকায় দমকা ও ঝড়ো হাওয়ার সৃষ্টি করছে। সমুদ্রবন্দরে…
বরগুনার তালতলীতে পূবালী ব্যাংক পিএলসির ‘বাংলা কিউআর’ ও ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। সোমবার এ…
This website uses cookies.