পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ এবং মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন। সোমবার (২৭ জুলাই) সকালে এই চারা বিতরণ কার্যক্রমটি সম্পন্ন হয়।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খানের নির্দেশনায় জোন প্রতিনিধিদের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। কার্যক্রমের অংশ হিসেবে মাটিরাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৫০০টি, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫০০টি এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে দুই হাজারটিসহ মোট তিন হাজার বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদান করা হয়।
এই উদ্যোগের প্রশংসা করে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম বলেন, এই চারাগুলো পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে এই ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও সাধারণের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান জানান, পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি 'পরিকল্পিত বনায়ন গড়ি, সবুজ বাংলাদেশ গড়ি' প্রতিপাদ্যকে সামনে রেখে মাটিরাঙ্গা জোনের এই চারা বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।
শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন…
২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে শাহ্জালাল…
আজকের টিভিতে দেখা যাবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ফুটবল ম্যাচ। এছাড়া এশিয়ান গেমস ও নেশন্স…
গোপালগঞ্জের কাশীয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল রানাকে গ্রেপ্তার…
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক আলোচনায় চীনা ইভি মার্কিন বাজারে প্রবেশের বিষয়ে কোনো বড়…
মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ক্যাশ কর্মকর্তা শরীফুজ্জামান গ্রাহকদের টাকা আত্মসাৎ করে পলাতক রয়েছেন। এই ঘটনায়…
This website uses cookies.