বরগুনার তালতলীতে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘বাংলা কিউআর’ ও ক্যাশলেস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে তালতলী উপশাখার আয়োজনে ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে সদরে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের তালতলী উপশাখার ব্যবস্থাপক মো. আল আমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা শাখার ব্যবস্থাপক মো. এমরান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও তালতলী বহুমুখী ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম মামুন, সাধারণ সম্পাদক চুন্নু হাওলাদার, তালতলী উপশাখার কর্মকর্তা মিঠুন দেবনাথ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. ইউনুস আলী, তালতলী পরিবেশক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহা. আবু বকর সিদ্দিক, গণ অধিকার পরিষদের সভাপতি মো. নাসিরুদ্দিন মুন্সী এবং তালতলী আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মো. শাহিন আলম। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই আয়োজনে অংশ নেন।
আলোচনা সভায় তালতলী উপশাখার কর্মকর্তা মিঠুন দেবনাথ বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে গত ১ জুলাই থেকে বাংলা কিউআর ক্যাম্পেইন চালু হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে গ্রাহকেরা অত্যন্ত দ্রুত, নিরাপদ এবং কোনো ঝামেলা ছাড়াই ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করতে পারবেন। এতে নগদ টাকা বহনের ঝুঁকি যেমন কমবে, তেমনি দেশে ক্যাশলেস লেনদেনের পরিধি আরও প্রসারিত হবে।
তিনি আরও যোগ করেন, বাংলা কিউআরের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে এবং সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থায় ডিজিটাল লেনদেনের গতি ত্বরান্বিত হবে।
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস…
নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো উদ্ধারে…
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান তার শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা…
This website uses cookies.