Header Premium (728×90)

১৯৪ আরোহী নিয়ে রাজকোটে ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ

দুবাই থেকে মুম্বাইগামী ইন্ডিগোর একটি যাত্রীবাহী বিমান সোমবার (২৭ জুলাই) গুজরাটের রাজকোট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটিতে মোট ১৯৪ জন আরোহী ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, বিমানটি গন্তব্যে যাওয়ার পথে এর কার্গো হোল্ড এলাকায় ধোঁয়ার উপস্থিতি শনাক্ত করেন ক্রু সদস্যরা।

পরিস্থিতি বিবেচনায় পাইলটরা দ্রুত রাজকোট বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করেন। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ সেখানে ‘ফুল এমার্জেন্সি’ বা পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করে। সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি শেষে বিমানটি নিরাপদে রাজকোট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পরপরই বিমানে থাকা ১৯৪ জন যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে।

রাজকোট বিমানবন্দরের পরিচালক দিগন্ত বরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কার্গো হোল্ড এলাকায় ধোঁয়া শনাক্ত হওয়ার কারণেই বিমানটিকে জরুরি অবতরণ করতে হয়েছে। তিনি আরও জানান, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং এতে থাকা সব যাত্রী ও ক্রু সদস্য সুস্থ ও নিরাপদ রয়েছেন। ঘটনার পর কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা আসার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ইন্ডিগোর ৬ই ১৪৫২ ফ্লাইটটি দুবাই থেকে মুম্বাই যাওয়ার পথে কার্গো হোল্ডে ধোঁয়ার উপস্থিতি শনাক্ত করেন ক্রু সদস্যরা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

5 minutes ago

শেখ হাসিনার ফেরা নিয়ে আলোচনা দল টিকিয়ে রাখার কৌশল: পার্থ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সাম্প্রতিক আলোচনাকে কেবল দল টিকিয়ে রাখার একটি রাজনৈতিক কৌশল…

10 minutes ago

আগামী সপ্তাহে গ্যাস সরবরাহ কিছুটা বাড়বে: প্রতিমন্ত্রী

কক্সবাজারের একটি এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে সৃষ্ট দেশব্যাপী গ্যাস সংকটের কিছুটা উন্নতি আগামী সপ্তাহে হবে…

22 minutes ago

ঘণ্টার হিসেবে ভাড়ায় মিলছে ‘বয়ফ্রেন্ড’, জনপ্রিয় হচ্ছে নতুন ব্যবসা

জাপানের ‘রেন্টাল পারসন’ অর্থনীতির আদলে এখন বিভিন্ন দেশে, এমনকি ভারতেও ঘণ্টা হিসেবে ‘বয়ফ্রেন্ড’ বা সঙ্গী…

27 minutes ago

ভাইরাল রিল নিয়ে শিক্ষিকার পাশে দাঁড়ালেন গায়ক মেজবাহ রহমান

সিলেটের ফেঞ্চুগঞ্জের এক শিক্ষিকার রিল ভিডিও নিয়ে চলা বিতর্কে মুখ খুলেছেন গায়ক মেজবাহ রহমান। তিনি…

35 minutes ago

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। তিনটি শর্ত মেনে…

43 minutes ago

This website uses cookies.