
দুবাই থেকে মুম্বাইগামী ইন্ডিগোর একটি যাত্রীবাহী বিমান সোমবার (২৭ জুলাই) গুজরাটের রাজকোট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটিতে মোট ১৯৪ জন আরোহী ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, বিমানটি গন্তব্যে যাওয়ার পথে এর কার্গো হোল্ড এলাকায় ধোঁয়ার উপস্থিতি শনাক্ত করেন ক্রু সদস্যরা।
পরিস্থিতি বিবেচনায় পাইলটরা দ্রুত রাজকোট বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করেন। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ সেখানে ‘ফুল এমার্জেন্সি’ বা পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করে। সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি শেষে বিমানটি নিরাপদে রাজকোট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পরপরই বিমানে থাকা ১৯৪ জন যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে।
রাজকোট বিমানবন্দরের পরিচালক দিগন্ত বরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কার্গো হোল্ড এলাকায় ধোঁয়া শনাক্ত হওয়ার কারণেই বিমানটিকে জরুরি অবতরণ করতে হয়েছে। তিনি আরও জানান, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং এতে থাকা সব যাত্রী ও ক্রু সদস্য সুস্থ ও নিরাপদ রয়েছেন। ঘটনার পর কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা আসার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ইন্ডিগোর ৬ই ১৪৫২ ফ্লাইটটি দুবাই থেকে মুম্বাই যাওয়ার পথে কার্গো হোল্ডে ধোঁয়ার উপস্থিতি শনাক্ত করেন ক্রু সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২