ও-লেভেল পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনের স্বীকৃতিস্বরূপ ‘হাইয়েস্ট অ্যাচিভার অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর কন্যা সাবিহা বিনতে সালাহউদ্দিন। মেয়ের এমন সাফল্যে বাবা সুলতান সালাহউদ্দিন টুকু এমপি বেশ গর্ববোধ করছেন।
গত শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। ‘স্যালুটিং দ্য নেশন বিল্ডার্স অব টুমরো’ (আগামীর দেশ গড়ার কারিগরদের অভিবাদন) প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে দ্য ডেইলি স্টার এবং প্রাইম ব্যাংক। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিভাবক, পরিবার, শিক্ষক, বন্ধু ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় প্রাইম ব্যাংক পিএলসির সিইও ফয়সাল রহমান এবং বাংলাদেশে আইডিপি এডুকেশন লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর রাজিব মাহবুবুলসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ বছর সারাদেশের ১২১টি ইংরেজি মাধ্যমের মোট ২ হাজার ৫৪৫ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে ১ হাজার ৯২৮ জন ও-লেভেল এবং ৬১৭ জন এ-লেভেলের শিক্ষার্থী রয়েছেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ও-লেভেলে বিশ্বজুড়ে শীর্ষস্থান অর্জনকারী ৮৪ জন ও বাংলাদেশে প্রথম হওয়া ৪২ জন এবং এ-লেভেলে বিশ্বজুড়ে শীর্ষস্থান অর্জনকারী ৯ জন ও দেশে প্রথম হওয়া ২৮ জন শিক্ষার্থী রয়েছেন।
২০২৬-২৭ অর্থবছরে দেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে। এর…
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে এবং…
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ই মার্চ থেকে…
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে হামলা সাময়িক বন্ধ রাখায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থে পাল্টা আঘাত বন্ধের…
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ ও স্বৈরাচারকে সহযোগিতার অভিযোগে সাবেক দুই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন…
রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে বিভিন্ন দল।…
This website uses cookies.