২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণসংক্রান্ত এক সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী জানান, নির্ধারিত এই লক্ষ্যমাত্রার মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫ দশমিক ২০ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮ দশমিক ২০ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে। দেশের মোট রপ্তানির প্রায় ৮৫ শতাংশ তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল হওয়ায় সরকার রপ্তানি বহুমুখীকরণের ওপর জোর দিচ্ছে। এ লক্ষ্যে চামড়া ও চামড়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি এবং জাহাজ নির্মাণ শিল্পকে বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে। শিগগিরই এসব খাতের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করা হবে বলে তিনি জানান।
মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে মন্ত্রী জানান, আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও চার থেকে পাঁচটি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা শেষ হতে পারে এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও আলোচনা শুরুর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক পরিস্থিতি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের জন্য ১০ শতাংশ শুল্ক বহাল আছে। এই হারের নাম পরিবর্তন হলেও শুল্কের হার অপরিবর্তিত থাকায় বাংলাদেশের রপ্তানিতে তাৎক্ষণিকভাবে বড় কোনো প্রভাব পড়বে না। এছাড়া ব্যবসা-বাণিজ্যের প্রসারে স্থিতিশীল পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সরকার শুরু থেকেই অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রতিবন্ধকতা দূর করে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে।
বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে বাংলাদেশ থেকে ডকুমেন্টেড উপায়ে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে…
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে রেকর্ড ২২৯ কোটি ৯৪ লাখ ৫০…
১৮ থেকে ২২ জুলাই যাত্রাবাড়ীর আন্দোলনে সক্রিয় থাকা গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ জানান, ২৬…
দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। শিশুদের টুথপেস্টেও…
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র জানিয়েছেন, ওয়াশিংটন সমঝোতা স্মারক লঙ্ঘন করায় তাদের সাম্প্রতিক…
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে এবং…
This website uses cookies.