Header Premium (728×90)

জেলা/স্থানীয়

সংস্কার যদি হতে হয় জিয়ার তিন মতবাদের ভিত্তিতে হতে হবে : গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

মো. এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, সংস্কার যদি হতে হয় শহীদ জিয়ার তিন মতবাদের ভিত্তিতে হতে হবে। শহিদ জিয়া এদেশে ইসলামী মূল্যবোধ দিয়ে গেছে, বাংলাদেশে বাংলাদেশী জাতীয়তাবাদ পরিচিতি দিয়ে গেছে এবং সাম্য শিখিয়ে গেছে। এ তিনটি মতবাদের ভিত্তিতেই আগামীর রাজনীতি হবেযদি সংবিধান সংস্কার করতে হয়তিনটি মূল স্তম্ভের ভিত্তিত্তে হতে হবে

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে দ্রব্য মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও পতিত ফ্যাসিবাদী চক্রান্ত মোকাবেলা এবং দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণাসহ বিভিন্ন জনদাবীতে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনারা প্রস্তুত থাকুন আন্দোলন এখানেই শেষ হয়ে যায়নি। আমাদের আরও ত্যাগ স্বীকার করতে হবে। ষড়যন্ত্র সীমান্তের ওপার থেকে চালানো হচ্ছে। বজ্জাত (শেখ হাসিনা) মহিলাকে আশ্রয় দিয়ে হিন্দুস্থান যে অপরাধ করেছে সে অপরাধ ক্ষমাযোগ্য নয়। স্বাধীনতা, সার্বভৌমত্ব যেকোন মূল্যে রক্ষা করতে হবে

নরসিংদী পৌর ঈদগাহ মাঠে জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল,নজরুল ইসলাম আজাদ,নরসিংদী-৪(মনোহরদী-বেলাবো)আসনের সাবেক এম.পি,সরদার সাখাওয়াত হোসেন বকুল,কেন্দ্রীয় সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক,আব্দুল কাদের ভুইয়া জুয়েল,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আশরাফ উদ্দিন বকুল, সদস্য আকরামুল হাসান মিন্টু, ইকবাল হোসেন শ্যামল, রাশেদ ইকবাল খান,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক এমপি বেগম রোকেয়া আহমেদ লাকী, আবু সালেহ চৌধূরী, হারুন অর রশিদ, দ্বীন মোহাম্মদ দীপু, আকবর হোসেন, ফারুক উদ্দিন ভুইয়া, খবিরুল ইসলাম বাবুল, আমিনুল হক বাচ্চু প্রমুখ।

editor

Recent Posts

রাজধানীর ঢাকার পর চট্টগ্রামেও এআই ক্যামেরা

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রাম মহানগরীর সড়কেও বসানো হচ্ছে কৃত্রিম…

3 hours ago

সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান, তারাব পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ গঠনে সৎ, যোগ্য এবং…

3 hours ago

ফুলগাজীতে ঔষধ ফার্মেসিতে চুরির অভিযোগে ১ যুবক আটক

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় সদরের বাজারে ১টি ফার্মেসি থেকে…

8 hours ago

১২ মামলায় জামিনে কারাগার থেকে মুক্ত পেলেন সেলিনা হায়াৎ আইভী

ফখরুল আলম সাজু নারায়ণগঞ্জ জেলা সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী অবশেষে কারাগার থেকে…

8 hours ago

পদ্মা নদীতে আবারও বাস পড়ল

ফখরুল আলম সাজু রাজবাড়ীর জেলা গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ একটি বাস হারিয়ে পদ্মা নদীতে…

9 hours ago

গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ফখরুল আলম সাজু গাজীপুরে অটোরিকশার পিছনে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন, এই ঘটনায়…

9 hours ago

This website uses cookies.