Header Premium (728×90)

ভ্রমণ ও পর্যটন

নতুন নেতৃত্ব, নতুন দিগন্ত :যুক্তির আলো ছড়াতে সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাবের নতুন যাত্রা

রুমা আক্তার, সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস প্রতিনিধি:

ডিবেটিং বা বিতর্ক শিক্ষার একটি কার্যকর উপকরণ, যা শিক্ষার্থীদের যুক্তিবাদী, আত্মবিশ্বাসী ও দক্ষ করে তোলে। এটি শুধু একাডেমী সফলতা নয়, বরং সার্বিক ব্যক্তিত্ব ও চিন্তাশীলতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি সমালোচনা মূলক চিন্তাভাবনা, গবেষণা ও দলগত কাজে পারদর্শী করে তোলে।

এই কাজকে আরো গতিশীল করতে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির গঠন করা হয়েছে। এই কমিটির ঘোষণা করা হয় ২০ ফেব্রুয়ারি ২০২৫। এবং ২৩ শে ফেব্রুয়ারি ২০২৫ অধ্যক্ষ ম্যামের অনুমোদনের মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কার্যনির্বাহী পরিষদ চূড়ান্ত করা হয়।

১১ সদস্য বিশিষ্ট এই নির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে আওলাদ জিসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবরিনা সুলতানা। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ- সভাপতি ফাহিমুল ইসলাম ; সহ-সভাপতি আশিকা জান্নাত; যুগ্ম সাধারণ সম্পাদক মো: হৃদয় হোসেন ; সাংগঠনিক সম্পাদক মো: শাহরিয়ার আজিম ;দপ্তর সম্পাদক আলিফুল ইসলাম আলিফ;অর্থ সম্পাদক প্রত্যাশা অন্তরা; প্রচার সম্পাদক আবির; এবং কার্য – নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন হেমায়েত হোসেন হৃদয়।

নবনির্বাচিত সভাপতি আওলাদ জিসান ডিবেটিং ক্লাব নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং ডিবেটিং ক্লাবের সদস্যদের থেকে তার প্রত্যাশা ব্যক্ত করে বলেন —”আজকের এই কমিটি গঠনের মাধ্যমে আমাদের ডিবেটিং ক্লাব একটি নতুন যাত্রা শুরু করলো। সভাপতি হিসেবে আমার মূল লক্ষ্য থাকবে ক্লাবটিকে আরও কার্যকর, প্রাণবন্ত এবং শিক্ষামূলক করে গড়ে তোলা।

আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে—নিয়মিত বিতর্ক কর্মশালা আয়োজন, অভ্যন্তরীণ ও আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ, দক্ষ বিতার্কিকদের গড়ে তোলা এবং ক্লাবের সুনাম দেশব্যাপী ছড়িয়ে দেওয়া। আমি ব্যক্তিগত ভাবে চাই, এই ক্লাব শুধু বিতর্ক শেখার জায়গা না হয়ে, একটি যুক্তিবাদী, বিশ্লেষণধর্মী ও মুক্তচিন্তার প্ল্যাটফর্ম হয়ে উঠুক।

ডিবেটিং ক্লাবের সদস্যদের কাছে আমার প্রত্যাশা হলো—তারা নিয়মিত চর্চা করবে, একে অপরকে সহযোগিতা করবে এবং সর্বদা নতুন কিছু শেখার মানসিকতা রাখবে। যুক্তি, বিশ্লেষণ এবং উপস্থাপনার দক্ষতা বিকাশের পাশাপাশি তারা যেন নৈতিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখে।

আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলে কাজ করলে আমাদের ডিবেটিং ক্লাবকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারবো। সবার সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ কামনা করছি।”

এবং সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা বলেন—”প্রথমত আমরা চেষ্টা করব ডিবেটিং ক্লাবটাকে সক্রিয়ভাবে গড়ে তোলার এবং কিভাবে জাতীয় পর্যায়ে মানসম্মত বিতর্কিক গড়ে তোলা যায় সেটি আমাদের মূল লক্ষ্য। তাছাড়া এই ক্লাবের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থী যেন পরস্পরের প্রতি সহমর্মিতা বোধ এবং নেতৃত্বের গুণাবলী গুলো অর্জন করতে পারে। তাছাড়া বাস্তবিক জীবনে সে জন্য দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা আগাতে চাই।

আমরা আমাদের সদস্যদের প্রতি এটাই প্রত্যাশা করি যেহেতু এখান থেকে সে একজন বিতর্কিক হিসেবে বেড় হবে তাই যুক্তি হবে তার মূল আদর্শ এবং সেই আদর্শ কে সামনে রেখে সে সকল কিছু মোকাবেলা করবে এবং সেই যুক্তি দ্বারা কিভাবে সত্যের পথকে উন্মুক্ত করা যায় এবং যৌক্তিক সমাধানের পথটি খুঁজে বের করা যায় সেটাই একমাত্র কাজ হবে।”

কলেজের অধ্যক্ষ এবং উপদেষ্টা শিক্ষকরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। নতুন কমিটির অধীনে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাব আরো সুসংগঠিত ও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্লাবের সদস্যরা

Md Akash Hossain

Recent Posts

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন আহমদ

দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন…

10 minutes ago

পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আদালতে হাজিরা দিলেন সাবেক মেয়র আইভী

পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ…

12 minutes ago

আদালত অবমাননায় শাহজাদপুরের ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ

আদালতের নির্দেশ অমান্য ও আদালত অবমাননার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের…

25 minutes ago

শিল্পে নতুন গ্যাস সংযোগ আপাতত বন্ধ রাখছে সরকার

দেশীয় গ্যাসের উৎপাদন কমে যাওয়া এবং এলএনজি আমদানির অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে শিল্পে নতুন গ্যাস সংযোগ…

28 minutes ago

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর…

41 minutes ago

তিন দিনে হরমুজ প্রণালি দিয়ে ২৯টি জাহাজের চলাচল

গত ২৪ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে মোট ২৯টি জাহাজ যাতায়াত করেছে। এর…

55 minutes ago

This website uses cookies.