Header Premium (728×90)

জেলা/স্থানীয়

বিশেষ’ তালিকা হচ্ছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন মামলার আসামি এবং গ্রেপ্তার হওয়া নেতা কর্মীদের

স্টাফ রিপোর্টার রংপুর:
আওয়ামী লীগএর সহযোগী সংগঠনের বিভিন্ন মামলার আসামি এবং গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের ১টি ‘বিশেষ’ তালিকা তৈরি হচ্ছে। খোদ পুলিশ সদরদপ্তর থেকে এ তালিকা তৈরীর নির্দেশ দেয়া হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সদস্যরা এ কাজটি বাস্তবায়ন করছেন। আইনি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার এবং গ্রেপ্তার আসামিদের জামিন ঠেকাতে কেন্দ্রীয়ভাবে এই তালিকা তৈরি করা হচ্ছে

পুলিশের একাধিক কর্মকর্তা ও পাবলিক প্রসিকিউটর সূত্রে জানা গেছে, প্রক্রিয়াধীন এই তালিকায় আওয়ামী লীগএর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা, জাতীয় পরিচয়পত্রের নম্বর ও মোবাইল ফোনের নম্বর থাকছে। তাদের জামিন প্রতিরোধে প্রসিকিউশনের পক্ষ থেকে বিরোধিতা করার পরিকল্পনাও রয়েছে।

আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী-এমপি থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও পুলিশ সদস্য।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, মামলাগুলোর আসামি প্রায় ১ লাখ ২৫ হাজার।

এসব আসামির সিংগভাগের বিরুদ্ধেই আনা হয়েছে হত্যার অভিযোগ। ১ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের কাছে ‘গুরুত্বপূর্ণ মামলা’ হিসেবে চিহ্নিত ২৫০ মামলার আসামিদের মধ্যে অন্তত ৭২১ জন আসামি জামিন পেয়েছেন। বাইরের বিভিন্ন জেলা ও মহানগরেও এসব মামলায় জামিনপ্রাপ্তদের সংখ্যা বাড়ছে।

আসামিদের অনেকেই গ্রেপ্তার হলেও কিছুদিন কারাভোগের পর জামিনে মুক্তি পাচ্ছেন পলাতক আসামিদের নতুন করে গ্রেপ্তারের হারও কম।
একটি সূত্র জানিয়েছে, পুলিশ সদর দপ্তর থেকে জেলার এসপি ও মহানগর কমিশনারদের সতর্কতা বাড়ানোর পাশাপাশি সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

পলাতক ও কারাগারে থাকা আসামিদের মামলার নম্বর, অভিযোগ, জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহ করে সমন্বিত তালিকা করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই-আগস্টে সংঘটিত সহিংসতার ঘটনায় সারা দেশে প্রায় ২ হাজার ১০০ মামলা হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ৬ আগস্ট থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত এসব মামলা করা হয়।

editor

Recent Posts

২৫ বছর পূর্তিতে এরদোয়ান বললেন, একে পার্টির কাজ সবে শুরু

তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উদ্‌যাপন করেছেন প্রেসিডেন্ট…

1 minute ago

স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে পণ্য বিক্রির পরিকল্পনা টিসিবির

বিদ্যমান স্মার্ট ফ্যামিলি কার্ডভিত্তিক বিতরণ ব্যবস্থার বাইরে খোলাবাজারে নির্বাচিত নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির নতুন পরীক্ষামূলক উদ্যোগ…

5 minutes ago

সিরিয়ার দারা প্রদেশে ইসরাইলি বাহিনীর গুলিবর্ষণে ঘর ছাড়ছেন বাসিন্দারা

দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের একটি গ্রামে ইসরাইলি সেনাবাহিনীর গুলিবর্ষণে সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে…

20 minutes ago

ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ শনিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি…

22 minutes ago

গ্যাস সংকটে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে হাজারো কারখানা অচল

গ্যাস সংকটের জেরে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের ভারী শিল্প এবং তৈরি পোশাক খাতের অন্তত এক হাজার…

29 minutes ago

ডারউইন টেস্টে ইতিহাস গড়ে ম্যাচ বাঁচাতে হবে অস্ট্রেলিয়াকে

ডারউইন টেস্টে প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে পড়ে চরম সংকটে পড়েছে অস্ট্রেলিয়া। এই বিশাল ব্যবধান…

31 minutes ago

This website uses cookies.