মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:
একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ গঠনে সৎ, যোগ্য এবং আদর্শবান নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।
শুক্রবার (৫ জুন) তারাব পৌরসভার খাদুন এলাকায় অনুষ্ঠিত কর্মী সমাবেশ ও প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, তারাব পৌরসভা শাখা।
বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, দেশের বিভিন্ন স্তরে দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, দখলদারিত্ব, সন্ত্রাস এবং নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব সংকট থেকে জাতিকে মুক্ত করতে নৈতিকতা, সততা ও আল্লাহভীতির ভিত্তিতে গড়ে ওঠা নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি।
তিনি বলেন, “জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে সৎ, যোগ্য ও চরিত্রবান নেতৃত্ব তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দলটি গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় বিশ্বাসী এবং ১৯৭০ সাল থেকে স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করে আসছে।”
তিনি আরও জানান, আসন্ন তারাব পৌরসভা নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে খন্দকার আল আমিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে পৌরসভার ৯টি ওয়ার্ডের জন্য ৯ জন কাউন্সিলর প্রার্থীর নামও ঘোষণা করা হয়।
তারাব পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন, রূপগঞ্জ দক্ষিণ থানা আমীর মাওলানা সাইফুল ইসলাম সিরাজী এবং রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবদুল মোতালেব ভূঁইয়া।
সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন নউল। দুর্যোগের আশঙ্কায় গুয়াংডং প্রদেশ থেকে সাত লাখ ১৫…
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি…
ভালোবাসা, অপেক্ষা আর বিরহের অনুভূতি নিয়ে কোক স্টুডিও বাংলায় মুক্তি পেয়েছে নতুন গান ‘পাতার বাঁশরি’।…
ভারতে বিগত ১১ বছরে প্রায় ১ লাখ ২৪ হাজার শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। পরীক্ষার চাপ ও…
সাভারে আসহাবুল ইয়ামিন ও টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র…
রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মেলার স্টল বসানো হলেও এর ভাড়া কে গ্রহণ করেছে, তা…
This website uses cookies.