Header Premium (728×90)

ভাতিজাদের বঞ্চিত করে মেয়েকে সব সম্পত্তি লিখে দেওয়া কি জায়েজ?

ইসলামি উত্তরাধিকার আইন অনুযায়ী ছেলে সন্তান না থেকে শুধু মেয়ে সন্তান থাকলে সম্পদের বণ্টনের অনুপাত এবং অংশীদার বদলে যায়। এই জটিল বিষয়ে প্রখ্যাত ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন।

সম্প্রতি তাকে এক ব্যক্তি প্রশ্ন করেন, যাদের ছেলে সন্তান নেই কিন্তু মেয়ে আছে, তারা মৃত্যুর আগে সব সম্পত্তি মেয়েদের নামে লিখে দিয়ে যেতে পারেন কি না, যাতে ভাতিজারা কোনো অংশ না পায়। এই কাজটি শরীয়ত সম্মত কি না, তা জানতে চাওয়া হয়।

প্রশ্নের জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, কোনো মানুষ জীবদ্দশায় তার সব সম্পদ মেয়েদের নামে লিখে দিয়ে ভাতিজাদের বা অন্য হকদারদের বঞ্চিত করার ইচ্ছা করলে তা অনুচিত। তিনি বলেন, কোনো ওয়ারিস বা আপনার সম্পদ পেতে পারে এমন কাউকে বঞ্চিত করার ইচ্ছা করা এক ধরণের অবিচার ও জুলুম, যা জায়েজ নয়। তবে যদি এভাবে সম্পত্তি মেয়েদেরকে হেবা বা দান হিসেবে দিয়ে দেওয়া হয়, তবে তা মেয়েদের জন্য হালাল হবে। কিন্তু অন্যকে ঠকানোর উদ্দেশ্য থাকার কারণে ওই ব্যক্তি গুনাহগার হবেন।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, পবিত্র কুরআনে বলা হয়েছে, তোমাদের ওয়ারিসদের মধ্যে কে বেশি উপকারে আসবে তা তোমরা জানো না। তাই আল্লাহ যা নির্ধারণ করেছেন, সে অনুযায়ী সম্পদ বণ্টন করা উচিত এবং তা মানার ভেতরেই কল্যাণ আছে। তিনি পরামর্শ দেন, জীবদ্দশায় মেয়েদের কিছু সম্পদ উপহার বা গিফট হিসেবে সমান হারে ভাগ করে দেওয়া যেতে পারে, তবে সব সম্পদ বিলিয়ে দেওয়া উচিত নয়। কিছু সম্পদ রেখে দেওয়া উচিত যাতে মৃত্যুর পরে যার যা প্রাপ্য তা পাওয়া যায়। আল্লাহ সবাইকে সঠিক পথে আমল করার তৌফিক দান করুন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

খুলনায় অস্ত্রসহ গ্রেপ্তার গ্রেনেড বাবু গ্রুপের শুটার ভেলু

খুলনা সদর থানার বিশেষ অভিযানে গ্রেনেড বাবু গ্রুপের সক্রিয় সদস্য ও কথিত শুটার মো. আল…

5 minutes ago

নাটোরে জমি নিয়ে বিরোধ: পুকুরে বিষ ও ৪০০ কলাগাছ কাটার অভিযোগ

নাটোরে আদালতের রায়ে জমি না পেয়ে ক্ষোভে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন এবং চার শতাধিক…

9 minutes ago

ডিপিএল ম্যাচে বলের আঘাতে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ আইসিইউতে

দিল্লি প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে ব্যাটারের সজোরে মারা শট সরাসরি আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের গালে আঘাত…

18 minutes ago

৯ শিক্ষকেই চলছে ১২০০ শিক্ষার্থীর চরফ্যাশন টি ব্যারেট স্কুল

ভোলার চরফ্যাশন সরকারি টি ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ে ১৭টি শিক্ষক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৯…

21 minutes ago

ট্রাম্পের সঙ্গে এরদোগানের ফোনালাপ, আলোচনায় ইরান ও গাজা পরিস্থিতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্ক, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা…

22 minutes ago

ওভাল অফিসে নারী সাংবাদিকের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

ওভাল অফিসে এক অনুষ্ঠানে ব্যক্তিগত সহকারীকে নিয়ে প্রশ্ন করায় সিএনএন-এর নারী সাংবাদিক ক্রিস্টেন হোম্সের ওপর…

32 minutes ago

This website uses cookies.