Header Premium (728×90)

খুলনায় অস্ত্রসহ গ্রেপ্তার গ্রেনেড বাবু গ্রুপের শুটার ভেলু

খুলনা সদর থানার পুলিশের একটি বিশেষ অভিযানে দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ মো. আল আমিন হাওলাদার ওরফে ভেলুকে গ্রেপ্তার করা হয়েছে। ভেলু গ্রেনেড বাবু গ্রুপের একজন সক্রিয় সদস্য ও কথিত শুটার হিসেবে পরিচিত। গতকাল বিকালে নগরীর বড় মির্জাপুর ইউসুফ সড়কের আমেনা মঞ্জিলের নিচতলার একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় আমেনা মঞ্জিলের নিচতলার পশ্চিম পাশের একটি কক্ষের সানশেডের ওপর থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আল আমিন হাওলাদার ভেলু খুলনা সদর থানার বানিয়াখামার এলাকার বাসিন্দা।

পুলিশের তথ্য অনুযায়ী, ভেলু রাজধানীর শাহবাগ থানায় দায়ের হওয়া শহীদ মিনারের সামনের জোড়া হত্যা মামলার ১৬৪ ধারায় জবানবন্দিতে উল্লেখিত পলাতক আসামিদের একজন। এ ছাড়া তার বিরুদ্ধে খুলনা সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

সাড়ে ছয় মাসে এক টাকারও দুর্নীতি করিনি, চ্যালেঞ্জ এমপি আমির হামজার

শপথ নেওয়ার পর গত সাড়ে ছয় মাসে সরকারি অর্থ আত্মসাৎ বা কোনো ধরনের দুর্নীতি করেননি…

7 minutes ago

এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবারও নাকচ করল আদালত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার দায়ে অভিযুক্ত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের…

9 minutes ago

ছাড়া পেয়েই মোদিকে হিটলারের পরিণতি স্মরণ করালেন ধ্রুব রাঠি

গুরুগ্রামের বাড়ি থেকে অপহৃত হওয়ার অভিযোগ তোলার পাশাপাশি ছেড়ে দেওয়ার পর তাকে অঘোষিত গৃহবন্দি করে…

13 minutes ago

মঠবাড়িয়ায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, পলাতক ১

পিরোজপুরের মঠবাড়িয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ শুভ সাচকী নামে এক যুবককে…

15 minutes ago

চেনা সম্পর্কের আড়ালে কন্যাশিশুর নিরাপত্তা ঝুঁকি ও বাল্যবিয়ের সংকট

বিশ্বজুড়ে প্রতি তিন সেকেন্ডে একজন কন্যাশিশু বাল্যবিয়ের শিকার হচ্ছে। চেনা মানুষ ও সম্পর্কের আড়ালে থাকা…

18 minutes ago

দুর্গাপূজায় তিন স্তরের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পুলিশ তিন স্তরের…

21 minutes ago

This website uses cookies.