Header Premium (728×90)

ওভাল অফিসে নারী সাংবাদিকের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সহকারীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে প্রশ্ন করায় সিএনএন-এর এক নারী সাংবাদিকের ওপর ক্ষোভ ঝেড়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। সম্প্রতি হোয়াইট হাউসের পক্ষ থেকে একের পর এক নারী সাংবাদিকদের ওপর আক্রমণের ধারাবাহিকতায় এটি নতুন করে বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে।

অনুষ্ঠানটি মূলত আয়োজন করা হয়েছিল এক কিশোর লাইফগার্ডকে সম্মান জানাতে, যে সম্প্রতি একটি প্রকাণ্ড ঢেউ থেকে এক শিশুকে রক্ষা করেছিল। তবে ট্রাম্পের নিয়মিত অভ্যাস অনুযায়ী সেখানে অন্যান্য বিষয়েও প্রশ্ন নেওয়ার সুযোগ রাখা হয়েছিল। সেই সুযোগে সিএনএন-এর সাংবাদিক ক্রিস্টেন হোম্স প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তার ৩৪ বছর বয়সী নির্বাহী সহকারী নাটালি হার্পের বিষয়ে ডেমোক্রেটিক এক আইন প্রণেতার মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চান।

প্রশ্নটির পরপরই হোয়াইট হাউসের ‘র‍্যাপিড রেসপন্স’ টিম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অনুষ্ঠানের ভিডিও লিংক শেয়ার করে ক্রিস্টেন হোম্সকে লক্ষ্য করে তীব্র মন্তব্য করে। তারা লেখে, ‘একদিন আপনার সন্তানরা আপনার এই নোংরা ও অমানবিক প্রশ্ন দেখতে পাবে।’ তারা আরও যোগ করে, হোয়াইট হাউসে প্রেসিডেন্ট যখন একজন বীর লাইফগার্ডকে সংবর্ধনা দিচ্ছেন, তখন এই সাংবাদিক ট্রাম্পের একজন কর্মীর ওপর সস্তা আক্রমণ চালাচ্ছেন। এই ধরনের লোকগুলোকে তারা ‘একেবারে নিম্নমানের’ বলে আখ্যা দেয়।

পরবর্তীতে উত্তর কোরিয়া নিয়ে প্রশ্ন করার সময় ৮০ বছর বয়সী রিপাবলিকান নেতা ট্রাম্প নিজেই হোম্সকে কড়া ভাষায় আক্রমণ করেন। ক্ষুব্ধ ট্রাম্প তাকে বলেন, ‘আপনি একজন উচ্চবাচ্যকারী, চিৎকারকারী লোক। আপনি ফেক নিউজ, চুপ থাকুন।’

হোয়াইট হাউসের এই ধরণের আচরণের তীব্র নিন্দা জানিয়ে সিএনএন একটি বিবৃতি দিয়েছে। সংবাদমাধ্যমটি বলেছে, ক্রিস্টেন হোম্সের ওপর এই ধরনের ব্যক্তিগত আক্রমণ ‘প্রেসিডেন্টের পদের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’ তারা আরও জানায়, ‘আমরা দৃঢ়ভাবে ক্রিস্টেনের পাশে দাঁড়াচ্ছি এবং এই আক্রমণের কঠোর ভাষায় প্রতিবাদ জানাচ্ছি।’

সম্প্রতি গত জুলাইয়ে একটি গোপন এয়ার ফোর্স ওয়ান বিমান পরিবর্তনের সময় ট্রাম্পের সঙ্গে যে কয়েকজন অল্পসংখ্যক বিশ্বস্ত সহকারী ছিলেন, নাটালি হার্প ছিলেন তাদের অন্যতম। এরপর থেকেই নাটালিকে নিয়ে ইন্টারনেট ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়। ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর এবং ২০২৮ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ওসফ সম্প্রতি এক নির্বাচনী প্রচারণায় অভিযোগ তুলে বলেন, ট্রাম্প নিজের কাজ সঠিকভাবে না করে ‘তার বলরুম তৈরি করতে চান এবং নাটালির সঙ্গে ভ্রমণ করতে পছন্দ করেন।’

ট্রাম্প এর জবাবে সিনেটর ওসফকে ‘পি-উই হারম্যানের মতো দেখতে’ বলে কটাক্ষ করেন এবং হোয়াইট হাউসে ৪০০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত বলরুমের স্বপক্ষে কথা বলেন। তবে সহকারী নাটালি হার্পকে নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

৪৪ সেকেন্ডের লাল কার্ড থেকে অমরত্বে লিওনেল মেসি

৪৪ সেকেন্ডে লাল কার্ড দেখে শুরু হওয়া আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলো বিশ্বকাপ, কোপা আমেরিকা ও…

6 minutes ago

গৌরীপুরে আগুনে পুড়ল শত বছরের ঐতিহাসিক নাট্যমঞ্চ ও সিনেমা হল

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত বছরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক নাট্যমঞ্চ ও ঝলমল সিনেমা হল…

9 minutes ago

সেনবাগে অভিমান করে বাড়ি ছাড়ার পরদিন পুকুরপাড়ে মিলল যুবকের লাশ

নোয়াকালের সেনবাগে পরিবারের ওপর অভিমান করে বাড়ি থেকে বের হওয়ার একদিন পর মো. মারুফ নামের…

12 minutes ago

টেকনাফে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার বিকেলে কোস্টগার্ডের…

13 minutes ago

মোদির তিলে তিলে গড়া ভাবমূর্তি চুরমার করেছে ‘ককরোচ’ আন্দোলন: অরুন্ধতী রায়

ভারতের চলমান রাজনৈতিক পরিস্থিতি, তরুণদের ‘ককরোচ’ আন্দোলন এবং ভারতীয় গণতন্ত্রের বর্তমান সংকট নিয়ে আল জাজিরার…

17 minutes ago

নিষেধাজ্ঞার আগে নেছারাবাদে মাইকিং করে জাটকা বিক্রি

পিরোজপুরের নেছারাবাদে মা ইলিশ রক্ষার ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে মাইকিং করে জাটকা বিক্রির অভিযোগ…

22 minutes ago

This website uses cookies.