Header Premium (728×90)

ট্রাম্পের সঙ্গে এরদোগানের ফোনালাপ, আলোচনায় ইরান ও গাজা পরিস্থিতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত এই ফোনালাপে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এরদোগান আশা প্রকাশ করেছেন যে উভয় পক্ষের মধ্যে আলোচনা পুনরায় শুরু হবে এবং শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ইরানের সীমান্তবর্তী দেশ তুরস্ক ন্যাটো জোটের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির অধিকারী। সংঘাত শুরুর পর থেকেই দেশটি উত্তেজনা নিরসনে সক্রিয় ভূমিকা পালন করছে এবং যুক্তরাষ্ট্র, ইরানসহ কাতার ও পাকিস্তানের মতো মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে। এরদোগান ও ট্রাম্পের এই ফোনালাপের ঠিক একদিন আগে, সোমবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছিলেন যে, আলোচনা থমকে যাওয়ায় ইরান সামরিকভাবে ‘পুরোপুরি আক্রমণাত্মক’ অবস্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে, ওয়াশিংটনও অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে অনীহা প্রকাশ করেছে।

হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক রাখার গুরুত্বও আলোচনায় উঠে এসেছে। তুরস্ক দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ নৌপথ খুলে দেওয়ার আহ্বান জানিয়ে আসছে। এছাড়া, তুরস্ক ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার সমালোচনা করার পাশাপাশি উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের হামলারও নিন্দা জানিয়েছে। সোমবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় চালু ও যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ে আলোচনা করেছেন।

ফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি গাজা যুদ্ধ এবং তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এরদোগান এই প্রতিরক্ষা চুক্তিকে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য একটি ‘শক্ত অবস্থানের’ প্রতীক হিসেবে অভিহিত করেছেন। এছাড়া, ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের কথা থাকলেও ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলা বরং বৃদ্ধি পেয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেন এরদোগান। তবে এই ফোনালাপের বিষয়ে হোয়াইড হাউস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

সালথায় মুরগি নিয়ে বিরোধের জেরে গৃহবধূর লাশ উদ্ধার

ফরিদপুরের সালথায় পোষা মুরগি নিয়ে বিরোধের জেরে ডালিম বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে…

2 minutes ago

ফুলহামের বর্ষসেরা তরুণ ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব ফুলহামে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। ক্লাবটির…

6 minutes ago

থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং: চার আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম জমা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে যাওয়া জাপানি কনসোর্টিয়াম গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার…

7 minutes ago

হানি ট্র্যাপ ও ব্ল্যাকমেইলের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

ব্যবসায়ীকে ফাঁদে ফেলে নগ্ন ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ছাত্রদল নেতা…

12 minutes ago

রাজবাড়ীতে আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

রাজবাড়ীর পাংশা পৌরসভার বিষ্ণুপুর এলাকার একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে…

13 minutes ago

ম্যারাডোনার চিকিৎসায় অবহেলা: ৭ স্বাস্থ্যকর্মীর ১২ বছরের কারাদণ্ড চাইলেন আইনজীবীরা

কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় ‘অগোছালো ও ত্রুটিপূর্ণ’ চিকিৎসা ব্যবস্থার দায়ে অভিযুক্ত ৭ স্বাস্থ্যকর্মীর জন্য…

19 minutes ago

This website uses cookies.