Header Premium (728×90)

ইউক্রেনে নতুন নেতা নির্বাচনের পরামর্শ ট্রাম্পের, কিয়েভের কড়া প্রতিবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পদ থেকে সরিয়ে দেশটিতে নতুন এক নেতা বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন। আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ট্রাম্প রাশিয়ার কাছ থেকে ডিজেল কেনার চুক্তি করার পর ইউক্রেন তীব্র বিরোধিতা শুরু করে। সেই বিরোধিতার মধ্যেই হোয়াইট হাউসে শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। তার দাবি, রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের অব্যাহত হামলার কারণেই ডিজেলের মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং জেলেনস্কি যুদ্ধ থামাতে কোনো কার্যকর সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছেন।

ট্রাম্প পরামর্শ দিয়ে বলেন, ইউক্রেনের উচিত এমন একজন নতুন নেতা নির্বাচন করা যিনি চুক্তি বা সমঝোতা করতে সক্ষম। কিন্তু অজ্ঞাত কোনো কারণে জেলেনস্কি সেটি কখনো করতে পারেন না। জেলেনস্কির নেতৃত্বের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তার সময়ে ইউক্রেন ইতোমধ্যে ভূখণ্ডের ৩০ শতাংশ হারিয়েছে এবং চলমান যুদ্ধে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। তিনি উল্লেখ করেন, এই যুদ্ধ কখনোই শুরু হওয়া উচিত ছিল না। ট্রাম্প দাবি করেন, ২০২২ সালে তিনি মার্কিন ক্ষমতায় থাকলে এ যুদ্ধ শুরুই হতো না। তাই ইউক্রেনের জন্য এখন একজন নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়ার উপযুক্ত সময় এসেছে।

ট্রাম্পের এমন বক্তব্যের বিপরীতে জোরালো প্রতিবাদ জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি লেখেন, প্রেসিডেন্ট জেলেনস্কির পেছনে ইউক্রেনের জনগণের পূর্ণ সমর্থন রয়েছে এবং নিজেদের নেতা নির্বাচনের একক অধিকার কেবল তাদেরই। সিবিহা আরও বলেন, বিদেশ থেকে আসা এ ধরনের আক্রমণাত্মক মন্তব্যই প্রমাণ করে যে জেলেনস্কি নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছেন এবং তিনি এই সমর্থনের যোগ্য।

এর আগে গত শুক্রবার জ্বালানির দাম কমানোর উদ্দেশ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিজেল আমদানির এক বিরল চুক্তি সম্পন্ন করেন ট্রাম্প। চুক্তির শর্ত অনুযায়ী, রাশিয়া তাৎক্ষণিকভাবে ৩ লাখ টন ডিজেল যুক্তরাষ্ট্রে পাঠাবে এবং পরবর্তী ধাপে ধাপে আরও কয়েক মিলিয়ন টন সরবরাহ করবে। মস্কোর ওপর কয়েক বছরের অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা শিথিল করে নেওয়া এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছেন জেলেনস্কি। তিনি অভিযোগ তোলেন, নিষেধাজ্ঞা শিথিলের প্রতিদান হিসেবে রাশিয়া জাপোরিঝিয়ার আবাসিক এলাকায় গ্লাইড বোমা ফেলে অন্তত ২০ জন বেসামরিক মানুষকে হত্যা করেছে। জেলেনস্কি হুঁশিয়ারি দেন, জ্বালানি রপ্তানি করে রাশিয়া যে অর্থ আয় করবে, তা দিয়ে আরও বেশি ড্রোন, ক্ষেপণাস্ত্র ও অস্ত্র তৈরি করে ইউক্রেনের ওপর হামলা চালাবে। ওয়াশিংটনের এই ডিজেল চুক্তির বিষয়ে ইউরোপীয় মিত্র দেশগুলোও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

লালপুরে অবৈধ সার বিক্রির দায়ে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

নাটোরের লালপুরে সরকারি নিয়ম অমান্য করে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে এক ডিলারকে ৩০ হাজার টাকা…

2 minutes ago

প্রশ্নফাঁসের ঘটনায় প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় যুব ও ক্রীড়া উন্নয়ন প্রতিমন্ত্রী আমিনুল মো. আমিনুল…

6 minutes ago

৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজারের বেশি কল

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজার ৩২৮টি কল…

13 minutes ago

উত্তরায় মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ আসামির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী…

21 minutes ago

নিউগিনি প্রকল্পে হামলায় ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি আবাসন প্রকল্পে হামলা ও সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় এক কোটি…

24 minutes ago

মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ: মুক্তির পর সিজেপি নেতা

আটকের এক দিন পর মুক্তি পেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করেছেন ককরোচ জনতা…

27 minutes ago

This website uses cookies.