Header Premium (728×90)

যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যে বন্দুক হামলায় শিশুসহ ১৪ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের দুটি ভিন্ন অঙ্গরাজ্যে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলার ঘটনায় অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে জর্জিয়া অঙ্গরাজ্যের ডগলাস শহরে পাঁচজন এবং পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে নয়জন নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে শিশু এবং অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন।

ঘটনার বিবরণ অনুযায়ী, শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় জর্জিয়ার ডগলাস শহরের একটি বাড়িতে গুলিবর্ষণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে তাদের মৃত্যু নিশ্চিত করা হয়। অন্যদিকে, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে পৃথক বন্দুক হামলায় হামলাকারীসহ নয়জনের মৃত্যু হয়েছে। এরি শহর কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীসহ নয়জনের মৃত্যু হয় এবং এরপর নতুন করে কোনো গুলিবর্ষণের ঘটনা ঘটেনি।

কর্তৃপক্ষ জানায়, গুলির শব্দ শনাক্তে ব্যবহৃত ‘শটস্পটার’ প্রযুক্তির মাধ্যমে পুলিশ প্রথম সতর্কবার্তা পায়। কৃত্রিম বুদ্ধিমত্তা ও মাইক্রোফোনের সমন্বয়ে পরিচালিত এই প্রযুক্তি গুলির শব্দ শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য পাঠায়, যদিও প্রযুক্তিটির ব্যবহার নিয়ে বিতর্ক রয়েছে।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, এরি শহরের মেয়র ডেভলিনের সঙ্গে তার কথা হয়েছে এবং মর্মান্তিক এ ঘটনার পর স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

এরি পুলিশের প্রধান রিক লোরাহ জানিয়েছেন, হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটিকে শহরটির জন্য অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সন্দেহভাজন হামলাকারীর মৃত্যু নিশ্চিত হওয়া গেছে এবং এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সাধারণ মানুষের জন্য নতুন করে কোনো তাৎক্ষণিক হুমকি নেই। ঘটনার কারণ ও বিস্তারিত পরিস্থিতি জানতে তদন্ত চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যুক্তরাষ্ট্রে একাধিক ব্যক্তির প্রাণহানি ঘটে এমন বন্দুক হামলাকে সাধারণভাবে ‘ম্যাস শুটিং’ বলা হলেও এর কোনো সর্বজনস্বীকৃত সংজ্ঞা নেই। বিভিন্ন সংস্থা হামলাকারীকে বাদ দিয়ে তিন বা চারজন কিংবা তার বেশি মানুষের গুলিতে নিহত হওয়ার ঘটনাকে এ শ্রেণিতে অন্তর্ভুক্ত করে থাকে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে নিয়োগ বঞ্চিতদের আমরণ অনশন

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগপত্র না পাওয়া ৮৩ জন প্রার্থীর মধ্যে প্রায়…

2 minutes ago

দাকোপে ঢাকী নদীর ভাঙনে বিলীন বেড়িবাঁধ, আতঙ্কে স্থানীয়রা

খুলনার দাকোপ উপজেলায় ঢাকী নদীর ভয়াবহ ভাঙনে ওয়াপদার বেড়িবাঁধের একাধিক স্থানে ধস ও ফাটল দেখা…

12 minutes ago

ডেঙ্গুতে প্রাণহানি ৩০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৯৩ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে…

16 minutes ago

ইউনিয়ন পরিষদসহ স্থানীয় নির্বাচন নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

সারাদেশে ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্তরের স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ও সার্বিক প্রস্তুতি নিয়ে সোমবার ১৩তম…

20 minutes ago

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় সিএনজিচালক গ্রেপ্তার, রয়ে গেছে নানা প্রশ্ন

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে গ্রেপ্তার ও কিশোরীর ব্যবহৃত…

22 minutes ago

জিবুতি উপকূলে নৌকাডুবি: ১৫ শিশুসহ ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আফ্রিকার জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ১৫ শিশুসহ অন্তত ১০৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১১৬…

25 minutes ago

This website uses cookies.