অভিবাসন প্রক্রিয়া আরও কঠোর করার অংশ হিসেবে নতুন এক প্রস্তাব নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। এই নতুন নিয়মের আওতায়, আন্তর্জাতিক শিক্ষার্থীরা যদি দেশটিতে কাজের প্রশিক্ষণের সুযোগ নিতে চায়, তবে তাদের প্রশিক্ষণ ফি বাবদ মোটা অঙ্কের অর্থ পরিশোধ করতে হবে।
বুধবার প্রকাশিত সরকারি নোটিশ অনুযায়ী, এফ-১ ভিসাধারী কোনো শিক্ষার্থী যদি ‘অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং’ বা হাতে-কলমে কাজের প্রশিক্ষণ (ওপিটি) নিতে চায়, তবে তাদের অনুমোদিত প্রতিষ্ঠানকে ৭০ হাজার ডলার পরিশোধ করতে হবে। এছাড়া অতিরিক্ত কোনো কাজের প্রশিক্ষণের প্রয়োজন হলে আরও ৩০ হাজার ডলার ফি হিসেবে দিতে হবে। বর্তমানে এই ওপিটি ফি বাবদ শিক্ষার্থীদের প্রায় ৫০০ ডলার খরচ করতে হয়।
ডিএইচএস জানিয়েছে, এই নতুন ফি চালুর মূল উদ্দেশ্য হলো অভিবাসন ব্যবস্থায় জালিয়াতি রোধ করা, স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বাড়ানো এবং যুক্তরাষ্ট্রের কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা। ওপিটি ব্যবস্থার মাধ্যমে বর্তমানে বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনার সময় সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা এবং স্নাতক শেষ করার পর নির্দিষ্ট সময় পর্যন্ত কাজের প্রশিক্ষণ নিতে পারেন। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) বিষয়ের ডিগ্রিধারীরা এই ব্যবস্থায় বিশেষ সুবিধা পেয়ে থাকেন।
অনেক শিক্ষার্থীর কাছে ওপিটি পরবর্তী সময়ে এইচ-১বি ভিসায় চাকরির সুযোগ পাওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়। তবে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই এইচ-১বি ভিসার ক্ষেত্রেও বাড়তি ফি ও বিধিনিষেধ আরোপ করেছে। প্রস্তাবিত এই নিয়মটি নিয়ে জনমত যাচাইয়ের জন্য ৩০ দিন সময় দেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর নিয়মটি কার্যকর করার জন্য আরও ৬০ দিন সময় দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া প্রস্তাবিত এই নিয়মটি নিয়ে দ্রুত আইনি চ্যালেঞ্জ আসার আশঙ্কা রয়েছে।
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট মানবাধিকার আইনজীবী ও বিচারক নাভানেথেম ‘নাভি’…
বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল…
জামালপুরের মাদারগঞ্জে নতুন দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড…
বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার শিশুদের শিক্ষার অন্যতম ভরসা মিরিঞ্জা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রায়…
সিরাজগঞ্জের সলঙ্গা ও চৌহালী থানায় দায়ের করা পৃথক তিনটি মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচজনকে…
যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের পরিকল্পনা ঘিরে দেশটিতে তীব্র…
This website uses cookies.