যুক্তরাষ্ট্রের আরোপিত তেল অবরোধ লঙ্ঘন করে কিউবায় জ্বালানি সরবরাহের দায়ে একটি জাহাজ আটক করার কথা জানিয়েছে মার্কিন কোস্ট গার্ড। সেপ্টেম্বরের শুরুতে ক্যারিবীয় সাগরে তল্লাশি চালিয়ে 'এম ভি গ্রেস' নামের এই জাহাজটিকে আটক করা হয়। জাহাজটি কিউবার দিকে যাত্রা করছিল এবং এতে বিপুল পরিমাণ জ্বালানি মজুদ ছিল।
মার্কিন কোস্ট গার্ডের বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটি 'ডার্ক ফ্লিট' বা গোপনে পরিচালিত নৌযানগুলোর মতো বিভিন্ন কৌশল অবলম্বন করছিল। এ ধরনের জাহাজ সাধারণত নিষেধাজ্ঞার আওতায় থাকা ঝুঁকিপূর্ণ পণ্য পরিবহনের সময় তাদের উৎস, মালিকানা ও গন্তব্য গোপন রাখে। আটক করার পর জাহাজটিকে মেক্সিকোর পূর্বাঞ্চলের প্রগ্রেসো বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে মেক্সিকোর নৌবাহিনী জাহাজটির ব্যালাস্ট ট্যাংকে জ্বালানি থাকার বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে চলতি গ্রীষ্মের শুরুতে 'জাইরা প্রোভাইডার' নামে আরও একটি জাহাজ আটক করেছিল মার্কিন কর্তৃপক্ষ। ওই জাহাজটিও কিউবায় অবৈধভাবে জ্বালানি পরিবহনের দায়ে অভিযুক্ত।
২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর ওয়াশিংটন ও হাভানার কূটনৈতিক সম্পর্ক আরও অবনতির দিকে গেছে। ট্রাম্প প্রশাসন কিউবার ওপর চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছে এবং ফ্লোরিডা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই কমিউনিস্ট শাসিত দেশটিকে যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছে। উল্লেখ্য, ২০২৬ সালের জানুয়ারি থেকে ওয়াশিংটন কিউবার ওপর কার্যকর তেল নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে, যার ফলে প্রায় ৯৪ লাখ মানুষের দেশটি বর্তমানে তীব্র অর্থনৈতিক ও জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগদান না করায় ছয় শিক্ষকের মূল…
চাঁদপুর সদর উপজেলার নরুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার ১২০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল…
হাইস্কুলে পর্যাপ্ত বিনিয়োগের দাবিতে ফ্রান্সজুড়ে তীব্র ছাত্রআন্দোলন চলছে। প্রায় দুই হাজার স্কুল ও ৯০ শতাংশ…
আসন্ন শারদীয় দুর্গাপূজা বর্তমান সরকারের জন্য একটি অগ্নিপরীক্ষা বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দীন…
বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ছয় তলা থেকে পড়ে মো. নাজমুল হক (৩০) নামের…
আপনার ঘরে পড়ে থাকা অপ্রয়োজনীয় জিনিসগুলো হতে পারে অন্য কারো স্বপ্নপূরণের মাধ্যম। '১০ টাকায় খুশি'…
This website uses cookies.