ঢাকা ০৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: প্রেসিডেন্ট মির্জা ফখরুল আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশ স্টেশনে আগুন ও সহিংসতা কিউবার বিপ্লব কি শেষের পথে? বিশ্বরাজনীতিতে এর প্রভাব ও গুরুত্ব এ মাস থেকেই বাড়তি বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা মাদক নির্মূলে গিয়েছিলাম, জমি দখল বা চাঁদাবাজি নয়: ইশরাক রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব: শামা ওবায়েদ ১৩০ বছর বয়সে হজ করা আলজেরিয়ার প্রবীণ নারী আর নেই ইসলামপুর প্রেসক্লাবে সংবর্ধিত ডেইলি বাংলাদেশের সম্পাদক শাহিদুর রহমান শাহিদ রাশিয়ার যুদ্ধে প্রাণ হারালেন কুমিল্লার চান্দিনার যুবক সাগর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতায় কাজ করছে কাতার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৩৫:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২: ২৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগকে সবচেয়ে কার্যকর পথ হিসেবে দেখছে কাতার। এই দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টায় দোহা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং উভয় পক্ষকে সমাধানে পৌঁছাতে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করছে।

মঙ্গলবার ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানের সঙ্গে এক সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি এসব কথা বলেন। তিনি জানান, কাতার কূটনৈতিক প্রচেষ্টাকেই অগ্রাধিকার দিয়ে যাচ্ছে।

এদিকে একই দিনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি নিশ্চিত করেছেন যে, দোহা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রেখেছে। তিনি আরও বলেন, এই অঞ্চলে সামরিক উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা নিয়ে কাতার উদ্বিগ্ন এবং দেশটি যেকোনো মূল্যে একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতায় কাজ করছে কাতার

আপডেট সময় : ১২:৩৫:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬