Header Premium (728×90)

নিরাপত্তা বাড়াতে ভূগর্ভস্থ স্থাপনায় সামরিক সরঞ্জাম সরিয়ে নিল ইরান

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৫৭

দেশের সামরিক সক্ষমতা ও গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জামগুলোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ইরান সেগুলোর একটি অংশ সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনায় স্থানান্তর করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক।

রেজা তালাই-নিক জানান, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব এবং বিপুল জ্বালানি সম্পদের কারণে ইরান ঐতিহাসিকভাবেই বিভিন্ন ধরনের আগ্রাসনের শিকার হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও নৌবাহিনীর শক্তিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। তবে তিনি দাবি করেন, প্রতিপক্ষ তাদের সেই লক্ষ্য অর্জনে পুরোপুরি সফল হতে পারেনি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও জানান, সামরিক সক্ষমতা ও অস্ত্র উৎপাদন ব্যবস্থা সুরক্ষিত রাখার অংশ হিসেবে গত কয়েক বছরে কৌশলগত প্রতিরক্ষা শক্তির একটি অংশ ভূগর্ভস্থ অবকাঠামোয় সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে প্রতিপক্ষের পরিকল্পিত লক্ষ্য অর্জিত হয়নি। পাশাপাশি, যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় ইরানের সামরিক বাহিনী নিজস্ব সক্ষমতা বৃদ্ধিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

চুয়েটে নতুন উপাচার্য প্রত্যাখ্যান, শিক্ষার্থীদের লাল কার্ড ও বিক্ষোভ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ…

42 seconds ago

এশিয়ান গেমসে পদক জিতলে আরচারদের জন্য থাকছে নগদ অর্থ পুরস্কার

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদক জয়ী বাংলাদেশি আরচারদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছে ফেডারেশন। স্বর্ণের জন্য…

3 minutes ago

চট্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাম-রুবেলা (এম.আর) ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ২৬…

11 minutes ago

সয়াবিন তেলের বাজারে কৃত্রিম সংকট, দাম বাড়ানোর পাঁয়তারার অভিযোগ

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে আবারও কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে পরিশোধনকারী কোম্পানিগুলোর…

16 minutes ago

বাগেরহাটে শিশুর গলাকাটা লাশ উদ্ধার, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট

বাগেরহাটের মোল্লাহাটে সাত বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর ক্ষুব্ধ…

21 minutes ago

অর্থকষ্টে দেশ ছাড়তে চেয়েছিলেন অঞ্জলি আনন্দ, যেভাবে ফিরলেন বড় পর্দায়

অর্থকষ্টে একসময় দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ভেবেছিলেন অঞ্জলি আনন্দ। কিন্তু করণ জোহরের ‘রকি অউর…

24 minutes ago

This website uses cookies.