স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর লেইদা শুক্রবার অধিকাংশ প্রকাশ্য স্থানে পুরো মুখ ঢেকে রাখা পোশাকের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। বার্সেলোনা থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত কাতালোনিয়া অঞ্চলের এই প্রাদেশিক রাজধানীতে প্রায় দেড় লাখ মানুষের বসবাস। দেশটিতে মুসলিম নারীদের ব্যবহৃত বোরকা ও নিকাবের বিরুদ্ধে এটি একটি বিরল পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যদিও ফ্রান্স, বেলজিয়াম ও পর্তুগালের মতো ইউরোপের কয়েকটি দেশে এ ধরনের পোশাকের ওপর বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা রয়েছে, তবে স্পেনের জাতীয় পর্যায়ে এ বিষয়ে কোনো আইন নেই।
লেইদা শহরটি ২০১০ সালেই প্রথম এ ধরনের পোশাক নিষিদ্ধ করেছিল, যা ছিল স্পেনের প্রথম কোনো শহরের এমন পদক্ষেপ। তবে একটি মুসলিম সংগঠনের দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৩ সালে স্পেনের সুপ্রিম কোর্ট সেই নিষেধাজ্ঞা বাতিল করে দেন। আদালতের তৎকালীন রায়ে বলা হয়, ওই নিষেধাজ্ঞা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল এবং স্থানীয় কর্তৃপক্ষ তাদের ক্ষমতার সীমা অতিক্রম করেছে। এর ফলে অন্যান্য পৌরসভায় গৃহীত একই ধরনের পদক্ষেপগুলোও বাতিল হয়ে যায়।
পূর্ববর্তী আইনি জটিলতা এড়ানোর লক্ষ্য নিয়ে নতুন করে পৌর আইনটি সংশোধন করেছে লেইদা নগর পরিষদ। শুক্রবারের বৈঠকে নতুন এই আইন সংশোধনের পক্ষে ১৬টি এবং বিপক্ষে ১১টি ভোট পড়ে। নতুন আইনে সরাসরি বোরকা বা নিকাবের নাম উল্লেখ করা হয়নি। এর পরিবর্তে এতে বলা হয়েছে, 'এমন কোনো পোশাক, সামগ্রী বা উপাদান নিয়ে প্রকাশ্য স্থানে অবস্থান করা বা চলাচল করা যাবে না, যা পুরো মুখ ঢেকে রাখে।' স্থানীয় কর্তৃপক্ষের মতে, নতুন এই বিধানটি আগের নিষেধাজ্ঞার তুলনায় আইনি চ্যালেঞ্জের ঝুঁকি কমানোর লক্ষ্যেই তৈরি করা হয়েছে।
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘হাওর, নদী এবং সবুজ বাঁচালে আমরা বাঁচি’ প্রতিপাদ্য নিয়ে ৩৫ সদস্যবিশিষ্ট হাওর ও…
শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের উপস্থিতি টের…
এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। আগামী ২৯ সেপ্টেম্বর শেষ…
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনটি মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন…
সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের বিশেষ অনুদান দিচ্ছে সরকার। আগামী ১৫ অক্টোবরের…
দেশের পর্যটন খাতকে দীর্ঘমেয়াদী ও পরিকল্পিতভাবে এগিয়ে নিতে ১,৪৯৮টি আকর্ষণকে নিয়ে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন…
This website uses cookies.