Header Premium (728×90)

এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ৩৯ (27 September 2026, 05:39)

এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে জাপানে অবস্থান করা বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে নিজেদের প্রতিপক্ষ পেয়ে গেছে। আগামী ২৯ সেপ্টেম্বর শেষ আটের লড়াইয়ে মালয়েশিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। করোগি স্পোর্টস পার্কে বাংলাদেশ সময় বেলা ১১টায় ম্যাচটি শুরু হবে। তবে জাপানের আইচি নাগোয়ায় টানা বৃষ্টির কারণে লিটন দাস ও নাজমুল হোসেন শান্তদের অনুশীলনে বিঘ্ন ঘটেছে।

গত শুক্রবার জাপানে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার ক্রিকেটারদের কোনো অনুশীলন ছিল না। সেদিন নাগোয়ার সাকাইয়ের হোটেলেই সময় কাটিয়েছেন তারা। কেউ কেউ গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে আশপাশে ঘুরেছেন। রবিবার সকাল ১০টায় করোগি স্পোর্টস পার্কে অনুশীলনের সূচি থাকলেও সারাদিন বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, বৃষ্টির কারণে সকালের অনুশীলন বাতিল করেছে গেমস কর্তৃপক্ষ। পরিস্থিতির উন্নতি হলে দিনের অন্য যেকোনো সময় অনুশীলনের সুযোগ মিলতে পারে, যা রাতে আয়োজকদের পক্ষ থেকে জানানোর কথা রয়েছে।

পূর্ণ সদস্য দেশ হওয়ায় বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাচ্ছে। গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন দলের বিপক্ষে বাংলাদেশের খেলার কথা ছিল। শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল মালয়েশিয়া ও ওমানের। কিন্তু বৃষ্টির কারণে টস করাও সম্ভব হয়নি। ম্যাচটি পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠে মালয়েশিয়া। গ্রুপ পর্বে হংকংকে হারিয়ে আত্মবিশ্বাসী থাকা মালয়েশিয়া এবার বড় পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে।

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আট নম্বরে থাকা বাংলাদেশের বিপক্ষে ২৫ নম্বরে থাকা মালয়েশিয়ার লড়াইটা বেশ কঠিন হবে। এর আগে ২০২৩ সালে মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় সারির দলের বিপক্ষে লড়েছিল। তবে এবারই প্রথম এশিয়ান গেমসে পূর্ণশক্তির টি-টোয়েন্টি দল পাঠিয়েছে বাংলাদেশ। জাপানের উইকেটগুলো এখন পর্যন্ত বোলিং সহায়ক হিসেবে দেখা গেছে, যা বোলিং-নির্ভর বাংলাদেশ দলকে বাড়তি সুবিধা দেবে। এই বাধা পার হতে পারলে সেমিফাইনালে হংকং ও পাকিস্তানের মধ্যকার কোয়ার্টার ফাইনাল জয়ী দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

এশিয়ান গেমসে চীনের একক আধিপত্য, ১০০ স্বর্ণপদক জয়

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই ১০০ স্বর্ণপদকের মাইলফলক পেরিয়েছে চীন। ২৬ সেপ্টেম্বর…

9 minutes ago

চুয়াডাঙ্গায় ৫০টি অসহায় পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর

চুয়াডাঙ্গায় ৫০টি হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দিয়েছে প্রত্যাশা সামাজিক উন্নয়ন…

14 minutes ago

বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক…

22 minutes ago

শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা কমিটির সভাপতি জিয়াউর, সম্পাদক রেদুয়ান

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘হাওর, নদী এবং সবুজ বাঁচালে আমরা বাঁচি’ প্রতিপাদ্য নিয়ে ৩৫ সদস্যবিশিষ্ট হাওর ও…

45 minutes ago

জাজিরায় পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালালো আ.লীগ নেতাকর্মীরা

শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের উপস্থিতি টের…

48 minutes ago

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি: বক্তারা

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনটি মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন…

58 minutes ago

This website uses cookies.