চুয়াডাঙ্গায় ৫০টি হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের জন্য নতুন ঘরের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে এসব ঘর নির্মাণ করা হয়। শনিবার ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে সংস্থার কার্যালয় সংলগ্ন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত এসব পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়।
চাবি হস্তান্তরের এই আয়োজনে আলমডাঙ্গা উপজেলার চিৎলা, খাদিমপুর ও গাংনী ইউনিয়নের নির্বাচিত সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. বিল্লাল হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহাজাহান আলী বিশ্বাস, সংস্থার সভাপতি মোছা. রোকেয়া বেগম, গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ইসপেয়ারা খাতুন, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জবেদা খাতুন, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক এবং সামাজিক নেতা নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি নিরাপদ ও টেকসই ঘর কেবল বসবাসের স্থান নয়, এটি প্রতিটি পরিবারের নিরাপত্তা ও মর্যাদার প্রতীক। পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব বলে তারা মন্তব্য করেন। অনুষ্ঠান শেষে নতুন ঘর পেয়ে পরিবারের সদস্যরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।
চাঁদপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য…
ইসলামে হালাল উপার্জনের নির্দেশ দেওয়া হয়েছে। হারাম সম্পদ ব্যয় করলে তা আল্লাহর দরবারে কবুল হয়…
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী 'নরইস্টার' ঝড়ে বন্যা ও বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। ঝড়ের কারণে ৮৮ হাজার গ্রাহক…
সিলেটে আগামী ১০ অক্টোবর থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের…
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানের পর্যটন খাতের সম্ভাবনা ও বর্তমান সংকটগুলো সামনে এসেছে। সান্ধ্যকালীন বিনোদনের…
সিরাজগঞ্জে এক জনসভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দাবি করেছেন, প্রধানমন্ত্রী…
This website uses cookies.