Header Premium (728×90)

হারাম উপার্জন মূল্যহীন: ইসলামের দৃষ্টিতে উপার্জনের বিধান ও জবাবদিহিতা

আল্লাহতায়ালা মানবজাতিকে হালাল উপার্জন ও স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের নির্দেশ দিয়েছেন। কোরআনে কারিমে বর্ণিত হয়েছে, 'হে মানবজাতি! তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু আহার কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ কোরো না। নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু।' (সুরা বাকারা : ১৬৮)। সুতরাং যেভাবে উপার্জন ও খাবার বৈধ হতে হবে, তেমনি দান করার ক্ষেত্রেও হালাল উপার্জন থেকে দান করতে হবে। কেননা, আল্লাহতায়ালা শুধু পরহেজগার ও নেককারদের পক্ষ থেকে কবুল করেন। পবিত্র কোরআনে এসেছে, 'অবশ্যই আল্লাহতায়ালা মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করেন।' (সুরা মায়িদা : ২৭)।

উপার্জিত অর্থ ব্যয় করার ক্ষেত্রে ইসলামের নীতি হলো, প্রথমে নিজের ও নিজের পরিবার-পরিজনের ব্যয়ভার বহন করবে। এরপর কিছু অবশিষ্ট থাকলে দুস্থ ও অসহায় মানুষের জন্য খরচ করবে। কিন্তু যদি কারও হালাল উপার্জন থেকে নিজের ও পরিবারের জন্য ব্যয় করার পর তার আর কিছুই অবশিষ্ট না থাকে, তাহলে তার জন্য গরিব-অসহায় মানুষের জন্য ব্যয় করা জরুরি নয়। মহান আল্লাহ বলেন, '(হে রাসুল!) মানুষ আপনাকে জিজ্ঞেস করে, তারা কী ব্যয় করবে? বলে দিন, যা কিছু অতিরিক্ত ও উদ্বৃত্ত। এভাবে আল্লাহ তাঁর বিধান তোমাদের জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন; যাতে তোমরা চিন্তা কর।' (সুরা বাকারা : ২১৯)।

হারাম সম্পদ থেকে অর্থ ব্যয় করলে তা কবুল হবে না। কেননা, আল্লাহতায়ালা পবিত্র। তিনি শুধু পবিত্র বস্তু কবুল করেন। আবু হুরায়রা (রা.) সূত্রে বর্ণিত; রাসুল (সা.) বলেন, 'আল্লাহতায়ালা পবিত্র; তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না। আর আল্লাহতায়ালা তাঁর প্রেরিত রাসুলদের যে নির্দেশ দিয়েছেন, মোমিনদেরও সে আদেশ করেছেন।' আল্লাহতায়ালা বলেন, 'হে রাসুলগণ! তোমরা পবিত্র ও হালাল জিনিস আহার কর এবং ভালো কাজ কর। আমি তোমাদের কৃতকর্ম সম্বন্ধে অবগত।' (সুরা মোমিনুন : ৫১)। আল্লাহতায়ালা আরও বলেন, 'তোমরা যারা ঈমান এনেছ, আমি তোমাদের যেসব পবিত্র জিনিস রিজিক হিসেবে দিয়েছি, তা থেকে খাও।' (সুরা বাকারা : ১৭২)। এরপর রাসুল (সা.) এক ব্যক্তির কথা উল্লেখ করেন, সে দূর-দূরান্ত পর্যন্ত দীর্ঘ সফর করে। ফলে ধুলি ধূসরিত রুক্ষ্ম কেশধারী হয়ে পড়ে। অতঃপর সে আকাশের দিকে হাত তুলে বলে, 'হে আমার রব!' অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পরিধেয় বস্ত্র হারাম এবং আহার্যও হারাম। কাজেই এমন ব্যক্তির দোয়া তিনি কী করে কবুল করতে পারেন? (মুসলিম : ২২৩৬)।

হারাম সম্পদ থেকে অর্থ ব্যয় করলে পরকালে এর সুফল পাওয়া যাবে না। কেননা, এটি এক ধরনের প্রতারণা। ইসলামের দৃষ্টিতে ধোঁকাবাজি বা প্রতারণা করা কবিরা গোনাহ। রাসুল (সা.) বলেন, 'যে আমাদের ধোঁকা দেয়, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।' (মুসলিম : ১০১)। হারাম উপার্জন করা প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। কেউ যদি প্রতারণার মাধ্যমে কারও অর্থ আত্মসাৎ করে, তাহলে তার অপরাধ তিনটি। যথা— ১. প্রতারণা ও অনৈতিক কাজ; ২. অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস, যা হক্কুল ইবাদ বা মানুষের অধিকার হরণের শামিল; ৩. প্রতারণা করার মাধ্যমে দেশের আইন লঙ্ঘন। আর অবৈধ উপার্জনের জন্য অবশ্যই কেয়ামতের দিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। রাসুল (সা.) বলেন, 'কেয়ামতের দিন কোনো মানুষ নিজের স্থান থেকে এক বিন্দুও সরতে পারবে না, যতক্ষণ না তার কাছ থেকে চারটি প্রশ্নের জবাব নিয়ে নেওয়া হবে। তার একটি প্রশ্ন হচ্ছে, নিজের ধন-সম্পদ কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে?' (তিরমিজি : ২৪১৭)।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

নিখোঁজ শিশু জিসান উদ্ধার, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ভিত্তিহীন দাবি

রাজধানীর বংশাল এলাকা থেকে নিখোঁজ হওয়া ১১ বছরের মাদরাসাছাত্র জিসানকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে পুলিশের…

18 minutes ago

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে বাধা, রূপপুরের ইউরেনিয়াম আসা বিলম্বিত

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ বিলম্বিত হয়েছে।…

26 minutes ago

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন অসুস্থ নাজমুল হোসেন শান্ত

জ্বরে আক্রান্ত হয়ে এশিয়ান গেমস ক্রিকেট থেকে নাম প্রত্যাহার করে নিতে হয়েছে নাজমুল হোসেন শান্তকে।…

36 minutes ago

ফুলবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় লাথিতে চাচা নিহত, গ্রেপ্তার ১

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মোবাইল ফোন নিয়ে বাগবিতণ্ডার জেরে ভাতিজাকে মারধরের কারণ জানতে গিয়ে লাথির আঘাতে আনোয়ার…

46 minutes ago

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আমিরাত রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ জনশক্তির কর্মসংস্থান এবং জ্বালানি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে সহযোগিতা…

56 minutes ago

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে সিআইডি কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে নেওয়ার পর সিআইডির এক সহকারী উপপরিদর্শক (এএসআই)…

1 hour ago

This website uses cookies.