প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ১৫
এশিয়ান গেমস ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগেই বড় ধরনের ধাক্কা খেল বাংলাদেশ দল। অসুস্থতার কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত।
জাপানের নাগোয়ায় আজ বাংলাদেশ দলের নির্ধারিত অনুশীলনে শান্ত অনুপস্থিত ছিলেন। খোঁজ নিয়ে জানা যায়, তিনি জ্বরে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ কন্টিঞ্জেন্টের চিকিৎসক, বিসিবির ফিজিও এবং স্থানীয় চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নেওয়ার পরামর্শ দেন।
টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, শান্ত আগামীকালই বাংলাদেশে ফিরে আসছেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিডিএম মেজর ইমরোজ আহমেদ তার দ্রুত সুস্থতা ও নিরাপদ ভ্রমণের জন্য শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, এশিয়ান গেমসের জন্য দেশ ছাড়ার আগেই শান্তর বাঁ পায়ের কনিষ্ঠ আঙুলে হালকা চোট ছিল। তবে টিম ম্যানেজমেন্ট সে সময় জানিয়েছিল যে, দেশ ছাড়ার আগেই সেই ইনজুরি পুরোপুরি সেরে গিয়েছিল।
সেবার প্রকৃত চিত্র জানতে পরিচয় গোপন করে বোরকা পরে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন…
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট…
সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে বাংলাদেশ সেনাবাহিনীর ইএমই কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন ও ষষ্ঠ…
রাজধানীর বংশাল এলাকা থেকে নিখোঁজ হওয়া ১১ বছরের মাদরাসাছাত্র জিসানকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে পুলিশের…
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ বিলম্বিত হয়েছে।…
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মোবাইল ফোন নিয়ে বাগবিতণ্ডার জেরে ভাতিজাকে মারধরের কারণ জানতে গিয়ে লাথির আঘাতে আনোয়ার…
This website uses cookies.