আইচি-নাগোয়া এশিয়ান গেমসে অংশ নেওয়া বাংলাদেশি আরচারদের জন্য সুখবর। গেমসে পদক জয়ী তীরন্দাজদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ আরচারি ফেডারেশন। ফেডারেশনের সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, যিনি ওয়ার্ল্ড আরচারি এশিয়ার সভাপতির দায়িত্বও পালন করছেন, তিনি নিজেই এই পুরস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বর্ণ জয়ের জন্য ১০ লাখ, রৌপ্য পদকের জন্য ৫ লাখ এবং ব্রোঞ্জ পদক জিতলে ৩ লাখ টাকা পুরস্কার পাবেন আরচাররা। খেলোয়াড়দের উজ্জীবিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে র্যাংকিং রাউন্ডে রামকৃষ্ণ সাহা, নেওয়াজ আহমেদ রাকিব, ঐশ্বর্য্য রহমান এবং বন্যা আক্তার নিজেদের ক্যারিয়ার সেরা স্কোর গড়েছেন। তবে আসল পরীক্ষা শুরু হচ্ছে রোববার থেকে, যখন প্রতিটি তীর নির্ধারণ করবে প্রতিযোগিতায় টিকে থাকা বা বিদায়ের ভাগ্য। এবারের গেমসে বাংলাদেশের তীরন্দাজরা রিকার্ভ ও কম্পাউন্ড—উভয় বিভাগেই ব্যক্তিগত, দলগত ও মিশ্র দলগত ইভেন্টে লড়াই করছেন।
শনিবার র্যাংকিং রাউন্ড শেষে প্রতিযোগীদের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। রোববার বাংলাদেশ সময় ভোর ৫টা ১৫ মিনিটে শুরু হবে এলিমিনেশন রাউন্ড। গেমস শুরুর আগে শুটিং, কাবাডি ও নারী ক্রিকেটের ওপর বড় প্রত্যাশা থাকলেও এখন পর্যন্ত উশু থেকে জিন্নাত আক্তারের সৌজন্যে মাত্র একটি পদক পেয়েছে বাংলাদেশ। সেই শূন্যতা কাটাতে আরচারি ও পুরুষ ক্রিকেটের দিকে তাকিয়ে আছে পুরো দেশ।
আইচি-নাগোয়া এশিয়ান গেমসে প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই ১০০ স্বর্ণপদকের মাইলফলক পেরিয়েছে চীন। ২৬ সেপ্টেম্বর…
চুয়াডাঙ্গায় ৫০টি হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দিয়েছে প্রত্যাশা সামাজিক উন্নয়ন…
বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক…
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘হাওর, নদী এবং সবুজ বাঁচালে আমরা বাঁচি’ প্রতিপাদ্য নিয়ে ৩৫ সদস্যবিশিষ্ট হাওর ও…
শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের উপস্থিতি টের…
এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। আগামী ২৯ সেপ্টেম্বর শেষ…
This website uses cookies.