Header Premium (728×90)

সৌদি আরবে সিয়ার-এর প্রথম বৈদ্যুতিক গাড়ি এক্সোবট উন্মোচন

সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী এবং পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) চেয়ারম্যান মোহাম্মদ বিন সালমান সোমবার আনুষ্ঠানিকভাবে দেশটির প্রথম জাতীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান 'সিয়ার'-এর ইলেকট্রিক বা বৈদ্যুতিক গাড়ি 'এক্সোবট' উন্মোচন করেছেন। এই যাত্রার মাধ্যমে সৌদি আরবে উন্নত ও আধুনিক গাড়ি শিল্পের এক নতুন অধ্যায়ের সূচনা হলো, যা দেশটির শিল্পভিত্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেন, সিয়ারের এই প্রথম গাড়ি উন্মোচন সৌদি আরবে একটি টেকসই ও সমৃদ্ধ শিল্পব্যবস্থা গড়ে তোলার পথে বড় অগ্রগতি। গাড়ি শিল্পকে অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিনিয়োগ আকর্ষণ, স্থানীয় জনশক্তির দক্ষতা উন্নয়ন এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে।

এক্সোবট সিরিজের সেডান ও এসইউভি মডেলগুলো আগামী পাঁচ বছরে বাজারে আনার পরিকল্পনা করা সাতটি মডেলের প্রথম দুটি। ভবিষ্যতের মডেলগুলোতে মাঝারি ও ছোট আকারের বিভিন্ন গাড়ি থাকবে এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী অত্যাধুনিক চালনা প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। গাড়িগুলোর নকশা ও প্রকৌশল উন্নয়ন সম্পূর্ণ সৌদি আরবেই সম্পন্ন হয়েছে এবং এতে দেশটির প্রাকৃতিক দৃশ্য ও সংস্কৃতির ছাপ রয়েছে।

গাড়িগুলো উৎপাদন করা হবে সিয়ারের নিজস্ব উৎপাদন কমপ্লেক্সে। প্রতিষ্ঠানটির দাবি, এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং বিশ্বের অন্যতম আধুনিক প্রযুক্তিচালিত গাড়ি কারখানা। বিশ্বমানের মানদণ্ড অনুসরণ করে তৈরি এই গাড়িগুলো আন্তর্জাতিক বাজারে সৌদি আরবের অবস্থানকে শক্তিশালী করবে।

২০৩৪ সাল নাগাদ সিয়ার সৌদি আরবের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৩০ বিলিয়ন রিয়ালের বেশি অবদান রাখতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সময়ে দেশটির বাণিজ্য ভারসাম্য উন্নয়নে প্রতিষ্ঠানটির অবদান ৮০ বিলিয়ন রিয়ালের বেশি হতে পারে। এছাড়াও, এই প্রকল্পের মাধ্যমে সরাসরি ও পরোক্ষভাবে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০২২ সালে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড কর্তৃক প্রতিষ্ঠিত সিয়ারের লক্ষ্য হলো জাতীয় শিল্প ব্যবস্থার উন্নয়ন ও বেসরকারি খাতের জন্য নতুন সুযোগ তৈরি করা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

2 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

3 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

3 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

3 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

3 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

3 hours ago

This website uses cookies.