Header Premium (728×90)

Categories: জাতীয়

এনআইডির জন্মতারিখ সংশোধনে মাঠপর্যায়ে নতুন নিয়ম চালু করল ইসি

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে মাঠপর্যায়ে নতুন নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে করা আবেদনগুলো মাঠপর্যায়েই নিষ্পত্তি করা সম্ভব হবে। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ এই প্রক্রিয়ার আওতাভুক্ত নয়।

নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন এ সংক্রান্ত একটি চিঠি সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে পাঠিয়েছেন। চিঠিতে জানানো হয়, নতুন পরিপত্র অনুযায়ী অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন ‘ক’ ক্যাটাগরিভুক্ত হিসেবে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করতে পারবেন।

নতুন এই নিয়মের স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম নিয়মিত নজরদারিতে রাখা হবে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাদের অধীনস্থ কর্মকর্তাদের কাজের তদারকি করবেন। এছাড়া, প্রতি মাসে দ্বৈবচয়নের ভিত্তিতে প্রত্যেক নিষ্পত্তি কর্মকর্তার অন্তত তিনটি আবেদন যথাযথভাবে নিষ্পত্তি হয়েছে কিনা, তা যাচাই করে একটি ছক আকারে প্রতিবেদন পরিচালক (অপারেশন্স)-এর ইন্টারনাল একাউন্টে পাঠাতে হবে।

চিঠিতে আরও বলা হয়, গত ১৩ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময়ের কার্যক্রমের প্রতিবেদন আগামী ২১ সেপ্টেম্বর সোমবারের মধ্যে জমা দিতে হবে। পরবর্তীতে প্রতি মাসের প্রতিবেদন পরের মাসের প্রথম সপ্তাহের মধ্যেই পাঠাতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…

14 minutes ago

নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…

39 minutes ago

ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার

ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…

40 minutes ago

রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…

43 minutes ago

নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক

নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…

50 minutes ago

রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…

53 minutes ago

This website uses cookies.