রাশিয়ায় গত দেড় বছরে কয়েক কোটি মানুষকে ‘ম্যাক্স’ নামক একটি নতুন মোবাইল অ্যাপ ইনস্টল করতে বাধ্য করা হয়েছে। সরকারিভাবে একে টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের একটি ‘দেশপ্রেমিক বিকল্প’ হিসেবে প্রচার করা হলেও, সাম্প্রতিক এক ফরেনসিক গবেষণায় অ্যাপটির ভয়াবহ নজরদারি ক্ষমতার চিত্র উঠে এসেছে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের সহযোগী অধ্যাপক রয়া এনসাফি জানিয়েছেন, ম্যাক্স অ্যাপ ব্যবহারকারীর ডিভাইসে থাকা মিনি অ্যাপ ইকোসিস্টেমে একটি ‘গোপন প্রবেশদ্বার’ হিসেবে কাজ করে। এনসাফির মতে, এর অর্থ হলো রাশিয়ার সরকার চাইলে ম্যাক্সকে ব্যবহার করে সাইবার হামলাও চালাতে পারবে।
অ্যাপটি তৈরি করেছে রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি ‘ভিকোনতাকতে’, যা রুশ সরকারের ঘনিষ্ঠ এবং এতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরোক্ষ মালিকানা রয়েছে বলে জানা গেছে। এই ‘সুপার অ্যাপ’টিতে ব্যাংকিং সেবা, মেসেজিং এবং সরকারি বিভিন্ন সেবা যুক্ত করা হয়েছে। গবেষণা বলছে, ব্যবহারকারীর অজান্তেই এই অ্যাপ ডিভাইসের স্ক্রিনশট নিতে, মিনি অ্যাপের তথ্য চুরি করতে, বার্তা পড়তে এবং আর্থিক লেনদেনের হিসাবে প্রবেশ করতে সক্ষম। এমনকি এর মাধ্যমে ডিভাইসে ক্ষতিকর কোড প্রবেশ করিয়ে সাইবার হামলাও চালানো সম্ভব বলে গবেষকদের দাবি।
সরকারি কর্মকর্তা, কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্কুলশিক্ষকদের ওপর এই অ্যাপ ব্যবহারের জন্য প্রবল চাপ সৃষ্টি করা হয়েছে। মস্কোর এক স্কুলশিক্ষক জানান, গত বছরের মার্চে তাদের বাধ্যতামূলকভাবে এই অ্যাপে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছিল। সেন্ট পিটার্সবার্গের এক শিক্ষার্থী জানান, কিউআর কোড ছাড়া ক্যাম্পাসে প্রবেশের সুযোগ না থাকায় তিনিও অ্যাপটি ডাউনলোড করতে বাধ্য হয়েছেন। তবে রাশিয়ার অভিজাত শ্রেণির মধ্যে এর ব্যবহার মূলত লোকদেখানো। ক্রেমলিনের ঘনিষ্ঠ বেশ কিছু ব্যক্তি জানিয়েছেন, তারা সরকারি অ্যাপ হিসেবে ম্যাক্স ব্যবহারের জন্য আলাদা ফোন ব্যবহার করেন, কিন্তু ব্যক্তিগত যোগাযোগের জন্য এখনো টেলিগ্রাম বা সিগন্যালের মতো অ্যাপগুলোই তাদের প্রধান ভরসা।
রয়া এনসাফি মনে করেন, কর্তৃত্ববাদী সরকারগুলোর নাগরিকদের ওপর নজরদারির কৌশলের মধ্যে ম্যাক্স সবচেয়ে চতুর ও ভীতিকর। এটি ইরান, কাজাখস্তান ও ভারতের মতো দেশগুলোর জন্য ডিজিটাল কর্তৃত্ববাদের একটি নীলনকশা হতে পারে। চীন ডিজিটাল কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার বর্তমান পর্যায়ে পৌঁছাতে প্রায় ৩৫ বছর সময় নিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও ম্যাক্স ও ভিকোনতাকতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। মস্কোর ৩৪ বছর বয়সী বাসিন্দা নিকোলাই বলেন, ‘ম্যাক্স ব্যবহার করার সময় মনে হয়—আপনি জানেন না আর কে বা কারা আপনাকে নজরদারিতে রাখছে।’ অ্যাপটি দেখতে বেশ আধুনিক এবং আকর্ষণীয় হলেও নিকোলাই জানান, এটি ব্যবহারের সময় সব সময় একটা অশুভ অনুভূতির সৃষ্টি হয়।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.