Header Premium (728×90)

বাণিজ্যিক জাহাজের সুরক্ষায় বাব আল-মান্দেবে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি

বাব আল-মান্দেব প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত বজায় রাখতে সেখানে যুদ্ধজাহাজ মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো এই ঘোষণা দিয়ে জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এই নৌপথটি যদি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, তবে বিশ্বজুড়ে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় নেমে আসতে পারে। আর এ কারণেই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ সিদ্ধান্তের অপেক্ষায় বসে থাকবে না রোম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, নৌ চলাচলের পথ সুরক্ষিত রাখতে তাদের নিজস্ব সামরিক সক্ষমতা রয়েছে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমলাতান্ত্রিক বিলম্বের কারণে বর্তমানের এই জটিল পরিস্থিতিকে আরও খারাপ হতে দেওয়া যায় না। এশিয়া ও ইউরোপের মধ্যে সুয়েজ খালের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগস্থল হলো বাব আল-মান্দেব প্রণালি, যা মূলত লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করেছে। বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ থেকে ১৫ শতাংশ এই জলপথ দিয়েই পরিচালিত হয়।

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাব আল-মান্দেবের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যের তেল সরবরাহের প্রধান বিকল্প পথ হিসেবে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো এখন এই প্রণালির ওপর অনেক বেশি নির্ভরশীল।

তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দ্রুত অভিযান চালিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি দ্বীপসহ দেশটির পশ্চিম লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে। এর ফলে এই গুরুত্বপূর্ণ নৌপথে হুতিদের একক আধিপত্য প্রতিষ্ঠার ঝুঁকি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নানামুখী সামরিক প্রচেষ্টা সত্ত্বেও ইয়েমেনের তীব্র লড়াইয়ের কারণে আন্তর্জাতিক সম্প্রদায় এই বাণিজ্যিক পথের নিরাপত্তা নিশ্চিত করতে বড় সংকটের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতেই ইতালি সেখানে সরাসরি যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…

21 seconds ago

বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ

রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…

6 minutes ago

ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট

পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…

31 minutes ago

গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই লাখ টাকার অনুদানের…

40 minutes ago

ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদ থেকে ১৯…

52 minutes ago

নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, কোনো ধরনের নিষেধাজ্ঞা…

1 hour ago

This website uses cookies.