ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সৌদি আরব সমর্থিত সরকারি বাহিনী এবং ইরান মদদপুষ্ট হুতি বিদ্রোহীদের মধ্যে কয়েকটি ফ্রন্টে থেমে থেমে তুমুল সংঘর্ষ চলছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত এক লাইভ প্রতিবেদন অনুযায়ী, একই সঙ্গে ওই এলাকায় বিমান হামলাও চালানো হচ্ছে। সংঘর্ষের সূত্রপাত হয়েছে পূর্ব আল-বালা এলাকায় তীব্র লড়াইয়ের মাধ্যমে। সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হুতিরা হামলা চালালে সরকারি বাহিনী তা প্রতিহত করে।
সামরিক সূত্রগুলো জানিয়েছে, হুতিরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কাহবুব পর্বতমালা দখলের চেষ্টা করছে। বাব আল-মানদেব প্রণালির ওপর নজরদারি করা এই এলাকাটি দখলে নিতে পারলে হুতিরা বড় ধরনের কৌশলগত সুবিধা পাবে। বিশেষ করে মায়ুন দ্বীপ এবং মোখা শহরের দক্ষিণে ধুবাব জেলা দখলের পর হুতিদের এই অগ্রযাত্রা তাদের অবস্থানকে আরও শক্তিশালী করছে বলে মনে করছে সরকারি বাহিনী। এদিকে, তাইজের দক্ষিণাঞ্চলীয় গ্রামাঞ্চলেও হুতিদের বড় ধরনের হামলা প্রতিহত করেছে সরকারি বাহিনী। বর্তমানে এই অঞ্চলটিকেই ইয়েমেনের সবচেয়ে অস্থির যুদ্ধফ্রন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে।
নতুন করে শুরু হওয়া এই তীব্র সংঘাতের কারণে ইয়েমেনের মানবিক সংকট আরও গভীর হচ্ছে। প্রাণ বাঁচাতে মানুষ দলে দলে তাইজ ও লাহজ প্রদেশের গ্রামাঞ্চলে আশ্রয় নিচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, চলমান সংঘাতের এই দফায় এখন পর্যন্ত বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় ১ লাখ ২৫ হাজারে পৌঁছেছে। মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ সতর্ক করেছে যে, সংঘাত আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.