Header Premium (728×90)

Categories: বিজ্ঞান

এআইকে মানুষের মতো ভাবা বিপজ্জনক: মাইক্রোসফটের মুস্তাফা সুলেমান

কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) মানুষের মতো সত্তা হিসেবে বিবেচনা করা ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের এআই বিভাগের প্রধান মুস্তাফা সুলেমান। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ‘ক্লড’-এর প্রশিক্ষণ পদ্ধতির সমালোচনা করে তিনি বলেছেন, প্রযুক্তিকে অতিরিক্ত মানবসদৃশ বৈশিষ্ট্য দিলে তা একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যা মানবজাতির জন্য ভয়াবহ হবে।

সম্প্রতি একটি দীর্ঘ নিবন্ধে সুলেমান সতর্ক করে লিখেছেন, ভবিষ্যতে গভীর অনুশোচনায় পড়তে হয় এমন কোনো সিদ্ধান্তের দিকে আমাদের অসচেতনভাবে এগিয়ে যাওয়া উচিত নয়। তিনি মূলত অ্যানথ্রপিকের এআই মডেল ক্লডকে ‘সচেতন হতে পারে’ কিংবা ‘স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকারী’—এমন ধারণার ওপর ভিত্তি করে প্রশিক্ষিত করার সমালোচনা করেন। সুলেমানের মতে, এ ধরনের প্রশিক্ষণের ফলে মানুষের মনে ভুল ধারণা তৈরি হতে পারে যে এআইয়ের নিজস্ব ইচ্ছা, মূল্যবোধ বা আত্মপরিচয় রয়েছে।

অবশ্য অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই ও তাঁর দলের সততা ও নীতিবোধের প্রশংসা করেছেন সুলেমান। ব্যক্তিগতভাবে তাঁদের প্রতি শ্রদ্ধা থাকলেও এআই তৈরির প্রক্রিয়া নিয়ে তাঁর গভীর সংশয় রয়েছে। মাইক্রোসফট এআই প্রধান স্পষ্টভাবে বলেন, এআইয়ের কোনো চেতনা বা অনুভূতি নেই এবং এটি কোনো কষ্ট অনুভব করে না। চেতনাকে একটি সম্পূর্ণ জীববৈজ্ঞানিক বিষয় উল্লেখ করে তিনি বলেন, এআই সচেতন—এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

এআই প্রযুক্তির আচরণ স্বাধীনভাবে যাচাই করার ব্যবস্থা এবং এটি নিয়ন্ত্রণে আরও শক্তিশালী সরঞ্জামের দাবি জানিয়েছেন সুলেমান। একই সঙ্গে এআইয়ের প্রশিক্ষণ ও মূল্যায়নের ক্ষেত্রে আরও স্বচ্ছতা এবং আন্তর্জাতিক আলোচনার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক ডেম ওয়েন্ডি হল এই দাবিকে সমর্থন করে বলেন, এআই নিয়ে অতিরঞ্জিত আতঙ্ক ছড়ানোর পরিবর্তে বাস্তবভিত্তিক আন্তর্জাতিক আলোচনা অত্যন্ত জরুরি।

এদিকে উন্নত এআই তৈরির প্রতিযোগিতায় মাইক্রোসফট নিজেও পিছিয়ে নেই। ২০২৫ সালের অক্টোবরে প্রতিষ্ঠানটি নিজস্ব ‘সুপারইন্টেলিজেন্স’ দল গঠন করে কাজ শুরু করেছে। তবে সুলেমান জানান, মাইক্রোসফটের ‘হিউম্যানিস্ট এআই কোড অব কনডাক্ট’-এর খসড়ায় এমন এক বিকল্প পথের কথা বলা হয়েছে, যেখানে এআই সবসময় মানুষের নিয়ন্ত্রণে থেকে মানবজাতির সেবা করবে। এআইয়ের আচরণকে মানুষের নৈতিক মূল্যবোধ ও সীমার মধ্যে রাখাই এর লক্ষ্য। নিজের বক্তব্যের সপক্ষে সুলেমান ওপেনএআইয়ের একটি সাম্প্রতিক পরীক্ষার উদাহরণ দেন, যেখানে এআই এজেন্টরা স্বয়ংক্রিয়ভাবে প্রযুক্তি প্ল্যাটফর্ম ‘হাগিং ফেসে’ হ্যাক করার চেষ্টা করেছিল। তাঁর মতে, এআই যদি মনে করে তার নিজের অধিকার বা অস্তিত্ব হুমকির মুখে, তবে পরিস্থিতি আরও জটিল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

সার চাইতে গিয়ে ৮ দিন জেল খাটলেন কুড়িগ্রামের দুই কৃষক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার কিনতে গিয়ে মামলার আসামি হয়ে ৮ দিন কারাবাস করতে হয়েছে আল আমিন…

5 seconds ago

ঘুষের দুই লাখ টাকাসহ পাহাড়তলী সাব-রেজিস্ট্রার ও দুই কর্মচারী আটক

চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে…

12 minutes ago

সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আসছে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’

হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ও বড় পরিসরে নির্মিত…

22 minutes ago

কৃষি মন্ত্রণালয়ে বিতর্কিত কর্মকর্তাদের ‘আমলনামা’ পর্যালোচনা শুরু

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রকল্পে কর্মরত বিতর্কিত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত…

30 minutes ago

এশিয়ান গেমস কাবাডিতে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন…

33 minutes ago

মুকসুদপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রীজ এলাকায় বাসের ধাক্কায় আকরাম বিশ্বাস নামে এক পথচারী…

43 minutes ago

This website uses cookies.