বুধবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) অডিটোরিয়ামে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি আয়োজিত 'ফিল্ম ডিরেক্টরস ডে ২০২৬' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান বলেন, চলচ্চিত্র সমাজ ও মানুষের মানসিকতা পরিবর্তনের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি স্মরণ করিয়ে দেন যে, এক সময় সিনেমার দেওয়া বার্তাগুলো মানুষের হৃদয়ে গভীরভাবে গেঁথে যেত এবং প্রতিটি সিনেমার নিজস্ব চরিত্র ও স্পষ্ট বার্তা থাকা উচিত।
প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনসহ গুণী নির্মাতাদের কাজের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, তাদের প্রতিটি সিনেমায় সামাজিক ও মানবিক বার্তা থাকত। বর্তমান সময়ের তরুণ সমাজ মাদকের ভয়াবহতা ও সামাজিক বৈষম্যের মতো সংকটের মুখোমুখি উল্লেখ করে তিনি বলেন, এই সংকট থেকে উত্তরণের পথ দেখাতে নির্মাতাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও জানান, সরকার চলচ্চিত্র শিল্পের উন্নয়নে আন্তরিক এবং সবাই মিলে কাজ করলে বাংলাদেশের সিনেমাকে তার গৌরবোজ্জ্বল অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি প্রত্যাশিত মানে পৌঁছাতে পারেনি। সরকার শুধু এফডিসিকেন্দ্রিক নয়, বরং পুরো ইন্ডাস্ট্রিকে পুনরুজ্জীবিত করতে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ উন্নয়ন পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, সরকার চলচ্চিত্র খাতের আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে অংশীজনদের সঙ্গে আলোচনা করে একটি পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করবে। অনুষ্ঠানে বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া মাসুদ পারভেজ (সোহেল রানা), এ জে মিন্টু, কাজী হায়াৎ, দেলোয়ার জাহান ঝন্টু, ড. মতিন রহমান ও মশিউদ্দীন শাকেরসহ একাধিক গুণী ব্যক্তিকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহিন সুমন স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া সমিতির মহাসচিব শাহিন কবির টুটুল ও বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি-সহ চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) অডিটোরিয়ামে ‘ফিল্ম ডিরেক্টরস ডে ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…
কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…
কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
This website uses cookies.